Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দিগ্বিজয় সিংয়ের গাড়ি মুখোমুখি ধাক্কা মারল বাইকে, শূন্যে উড়ে আছড়ে পড়লেন চালক! দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের (Digvijay Singh) গাড়ি ধাক্কা মারল মোটরবাইকে! বৃহস্পতিবার দুপুর মধ্যপ্রদেশের রাজগড় এলাকার এই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ন

দিগ্বিজয় সিংয়ের গাড়ি মুখোমুখি ধাক্কা মারল বাইকে, শূন্যে উড়ে আছড়ে পড়লেন চালক! দেখুন ভিডিও

শেষ আপডেট: 10 March 2023 04:26

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের (Digvijay Singh) গাড়ি ধাক্কা মারল মোটরবাইকে! বৃহস্পতিবার দুপুর মধ্যপ্রদেশের রাজগড় এলাকার এই দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং নিজে। আহত ওই বাইক চালককে উদ্ধার করে অন্য গাড়ির সাহায্যে পাঠান হাসপাতালে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দিগ্বিজয় সিংয়ের গাড়ির চালককে।

পুলিশ জানিয়েছে, আহত বাইক চালকের নাম রামবাবু বাগরি। তাঁর বয়স ২০ বছর। তাঁর বাইকের সঙ্গে মুখোমুখি এসে ধাক্কা মারে দিগ্বিজয় সিংয়ের গাড়িটি। গাড়ির ধাক্কায় শূন্যে উড়ে মাটিতে আছড়ে পড়েন ওই বাইকচালক। মাথায় চোট লাগে তাঁর। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন।

দেখুন দুর্ঘটনার ভিডিও।

https://twitter.com/AmarUjalaNews/status/1634028568484167680

দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, গাড়ি ও বাইক দুই-ই দ্রুতগতিতে ছিল। তবে গাড়ির উল্টোদিক থেকে আসা বাইকটি আচমকা মোড় ঘোরে, ট্র্যাফিক সিগনাল না দেখেই। এর ফলেই মুখোমুখি সংঘর্ষ হয় দিগ্বিজয় সিংয়ের গাড়ির সঙ্গে। তার পরেই দিগ্বিজয় সিং গাড়ি থেকে নেমে ছুটে যান আহত যুবকের কাছে। প্রথমে স্থানীয় একটি হাপাতালে পাঠানো হয় তাঁকে, তার পরে সরানো হয় ভোপালের হাসপাতালে। যুবকের চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন দিগ্বিজয় সিং নিজেই।

মোবাইল কেনার লোভ দেখিয়ে নাবালিকাকে নিয়ে দূরে গেল দুই 'বন্ধু', গণধর্ষণ করল চার জন মিলে


```