Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

শশী, গেহলটের পাশাপাশি লড়াইয়ে থাকতে পারেন দিগ্বিজয়ও, অ-গান্ধী সভাপতি? এখনও সংশয় দলে

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভাপতি (congress president) পদে প্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধী (Rahul gandhi)। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার বলেন, আগামী শুক্রবার রাহুল ভারত জোড়ো যাত্রা থেকে একদিনের বিরতি নিয়ে দিল্লিতে যাবেন সনিয

শশী, গেহলটের পাশাপাশি লড়াইয়ে থাকতে পারেন দিগ্বিজয়ও, অ-গান্ধী সভাপতি? এখনও সংশয় দলে

শেষ আপডেট: 21 September 2022 15:45

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভাপতি (congress president) পদে প্রার্থী হচ্ছেন না রাহুল গান্ধী (Rahul gandhi)। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বুধবার বলেন, আগামী শুক্রবার রাহুল ভারত জোড়ো যাত্রা থেকে একদিনের বিরতি নিয়ে দিল্লিতে যাবেন সনিয়া গান্ধীর সঙ্গে কথা বলতে। ২৪ তারিখ অর্থাৎ শনিবার থেকে ৩০ সেপ্টেম্বর মনোনয়ন পেশ পর্যন্ত থাকবেন ভারত জোড়ো যাত্রায়।

প্রসঙ্গত, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্তই চলবে কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন পেশ। প্রার্থী হতে সশরীরে উপস্থিত হয়ে
মনোনয়ন পত্র পেশ করতে হয়।

তবে হাল ছাড়ছেন না রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলট (Ashok gehlot)। আজ সন্ধ্যায় তিনি কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সনিয়ার সঙ্গে দেখা করার পর বলেন, কেরলের কোচিতে গিয়ে তিনি শেষবারের জন্য রাহুল গান্ধীকে বোঝানোর চেষ্টা করবেন দলের সভাপতির দায়িত্ব ফের নিতে। রাহুলকে রাজি করানো না গেলে তিনি প্রার্থী হবেন। তিনি গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী হবেন, এটা এখন মোটামুটি স্পষ্ট। তবু সনিয়ার সঙ্গে দেখা করার পর আজ বলেন, ম্যাডাম বলেছেন, তিনি কারও সঙ্গে নেই। যাঁরা প্রার্থী হবেন, তাঁদের সকলের পাশে তিনি আছেন।

এখন জানা যাচ্ছে শশী ও গেহলট ছাড়া মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ'ও (Digvijay Singh) প্রার্থী হতে পারেন কংগ্রেস সভাপতি পদে। ৭৫ বছর বয়সি দিগ্বিজয় ভারত জোড়ো যাত্রায় হাঁটছেন। তিনি সত্যিই প্রার্থী হলে গেহেলটের জয় নিয়ে সংশয় দেখা দিতে পারে। কারণ দিগ্বিজয়ের ভিন রাজ্যেও প্রভাব আছে এবং তিনিও গান্ধী পরিবারের কাছের মানুষ। অবশ্য, গেহলট যাই বলুন, সনিয়া, রাহুলরা যে তাঁকেই চাইছেন, এই বার্তা ছড়িয়ে পড়েছে কংগ্রেসের সব স্তরে।

রাহুল যখন প্রার্থী হচ্ছেন না, তাহলে কি ২৪ বছর পর কংগ্রেস সভাপতির চেয়ার অগান্ধী কারও হাতে যাওয়া নিশ্চিত? কংগ্রেসের অন্দরমহল কিন্তু এখনও মনে করছে, রাহুলের ফের কংগ্রেস সভাপতি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। মনোনয়ন পেশের পর আসবে প্রত্যাহারের পালা। সেই দিন পর্যন্ত দেখতে হবে কোনও পরিবর্তন আসে কিনা রাহুলের ভাবনাচিন্তা এবং সনিয়ার কৌশলে। কারণ, শশী তারুর সনিয়াকে কথা দিয়ে গিয়েছেন, গান্ধী পরিবারের কেউ সভাপতি হলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

মমতা এবিজিকে পাত্তা না দিয়ে ঠিকই করেছিলেন? ঋষি আগরওয়ালকে গ্রেফতার করল সিবিআই


```