Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আরজি করে চালু ডিজিটাল বেড ভ্যাকেন্সি, তবু রোগী হয়রানির অভিযোগ অব্যাহত

এর আগে ১ নভেম্বর থেকে এসএসকেএম-সহ কলকাতার পাঁচটি মেডিক্যালে চালু হয়েছে এই পরিষেবা।

আরজি করে চালু ডিজিটাল বেড ভ্যাকেন্সি, তবু রোগী হয়রানির অভিযোগ অব্যাহত

ফাইল ছবি

শেষ আপডেট: 7 November 2024 12:19

দ্য ওয়াল ব্যুরো: রোগী হয়রানি ঠেকাতে এবার আরজি কর মেডিক্যালেও চালু হল ডিজিটাল বেড ভ্যাকেন্সি। এর আগে ১ নভেম্বর থেকে এসএসকেএম-সহ কলকাতার পাঁচটি মেডিক্যালে চালু হয়েছে এই পরিষেবা। তবু রোগী হয়রানির অঁভিযোগ উঠেছে।

গোটা ঘটনায় সরব জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের বক্তব্য, নাম কা ওয়াস্তে ডিজিটাল বেড ভ্যাকেন্সি চালু করলেই হবে না, পরিকাঠামোগত মান্নোনয়ন করতে হবে। নতুবা রোগী হয়রানি অব্যাহতই থাকবে।

আরজি করে ডাক্তারি ছাত্রীর খুন-ধর্ষণের প্রতিবাদে বিচার চেয়ে ১০ দফা দাবিতে আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের এই ১০ দফা দাবির মধ্যে ছিল হাসপাতালগুলিতে ডিজিটাল বেড ভ্যাকেন্সি চালুর প্রসঙ্গও।

দাবি মেনে গত ১৫ অক্টোবর থেকে প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দক্ষিণ ২৪ পরগনা জেলায় শুরু হয় কেন্দ্রীয় রেফারেল ব্য়বস্থা। পরে ১ নভেম্বর থেকে এসএসকেএম-সহ ৫টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হয় এই পরিষেবা। বুধবার থেকে আরজি করেও চালু হয়েছে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেম। কিন্তু তারপরেও রোগী হয়রানির ঘটনা ঘটছে বলে অভিযোগ।

এ ব্যাপারে স্বাস্থ্য দফতরের এক কর্তার বক্তব্য, সরকারি হাসপাতালগুলিতে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। ফলে রাতারাতি বেড সমস্যার সমাধান সম্ভব নয়। তবে দ্রুততার সঙ্গে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।


```