Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঝিরঝিরে বৃষ্টি মাথায় শেষমুহূর্তের প্রস্তুতি দিঘায়, রথে উঠবেন জগন্নাথদেব, শুরু পুজোও

সকাল থেকেই পরিকল্পনামাফিক শুরু হয়ে গিয়েছে পুজার্চনা, জোরকদমে চলছে রথযাত্রার শেষমুহূর্তের প্রস্তুতি। পাহান্ডি বিজয়’-এর মাধ্যমে কাঠের তিন বিগ্রহ রথে উঠবেন, তা আর কিছু সময়ের অপেক্ষা ভক্তদের কাছে।

ঝিরঝিরে বৃষ্টি মাথায় শেষমুহূর্তের প্রস্তুতি দিঘায়, রথে উঠবেন জগন্নাথদেব, শুরু পুজোও

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 27 June 2025 09:43

দ্য ওয়াল ব্যুরো: আকাশ বেশ মেঘলা, টুপটাপ বৃষ্টিও দেখছে দিঘা। কিন্তু ভক্তদের উৎসাহে ভাটা নেই। কারণ আর কিছুক্ষণের মধ্যেই এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে চলেছে এই সৈকত শহর।

সমুদ্রের কলরব, রঙিন আলোয় সাজা রাস্তা আর চন্দনের গন্ধ নিয়ে শুক্রবার প্রথমবার আয়োজিত হতে চলেছে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। সকাল থেকেই পরিকল্পনামাফিক শুরু হয়ে গিয়েছে পুজার্চনা, জোরকদমে চলছে রথযাত্রার শেষমুহূর্তের প্রস্তুতি। মন্দিরের এক নম্বর গেটের কাছে বৃহস্পতিবার রাতেই রাখা হয়েছে সুসজ্জিত তিনটি রথ - ‘নন্দীঘোষ’ (জগন্নাথ), ‘তালধ্বজ’ (বলরাম), ও ‘দর্পদলন’ (সুভদ্রা)। পাহান্ডি বিজয়’-এর মাধ্যমে কাঠের তিন বিগ্রহ রথে উঠবেন, তা আর কিছু সময়ের অপেক্ষা ভক্তদের কাছে।

বৃহস্পতিবার দুপুর থেকেই দীঘায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। প্রশাসনের হিসাবে সংখ্যাটা ছাড়িয়ে যেতে পারে দুই লক্ষেরও বেশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে রথযাত্রার সূচি ও নিরাপত্তা খতিয়ে দেখেছেন।

দুপুর দুটোয় মুখ্যমন্ত্রী নিজে অংশ নেবেন রথের সামনে আয়োজিত বিশেষ আরতিতে। এরপর তিনি হাতে তুলে নেবেন সোনার ঝাড়ু, যার জন্য তিনি নিজে দিয়েছেন ৫ লক্ষ ১ টাকা। দেবতার যাত্রাপথ নিজে ঝাঁট দিয়ে পরিষ্কার করবেন তিনি।

দুপুর আড়াইটের সময়, শুরু হবে সেই মাহেন্দ্রক্ষণ — যখন মাসির বাড়ির উদ্দেশে রথের চাকা গড়াবে। সেখান থেকে প্রায় এক কিলোমিটার পথ। সাধারণ মানুষের জন্য গোটা যাত্রাপথে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। ভক্তরা ব্যারিকেডের মধ্যেই থেকে স্পর্শ করতে পারবেন রথের রশি, বাসুকী নাগ। তবে, ভিড় সামলাতে রাস্তায় সরাসরি নামতে অনুমতি নেই — জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রথযাত্রা শুরু হওয়ার আগে জগন্নাথদেবের সুরক্ষা নিশ্চিত করতে তাঁর রথে স্থাপন করা হবে সুদর্শন চক্র। এরপর সেই চক্র নিজে উঠে বসবে দেবী সুভদ্রার রথে — যা রথযাত্রার আচার অনুসারে নিরাপত্তার প্রতীক।

মন্দির ছিল বন্ধ স্নান পূর্ণিমা থেকে টানা ১৫ দিন। বৃহস্পতিবার সকাল ৭টায় ‘নেত্র উৎসব’-এর মধ্য দিয়ে খুলেছে দরজা। আর খুলতেই দিঘায় নেমেছে ভক্তদের ঢল।

দীঘার ‘গুণ্ডিচা মন্দির’ অর্থাৎ মাসির বাড়িতেও চলছে জোরকদম প্রস্তুতি। সেখানে আগামী ৯ দিন থাকবেন মহাপ্রভু। আজই তাঁকে প্রথম পরিবেশন করা হবে বিশেষ পিঠে।

উৎসবের রঙে দীঘা ইতিমধ্যেই ডুবে গিয়েছে। চন্দননগরের আলো, পতাকা, ফুল-মালায় ঢেকে ফেলা হয়েছে পুরো শহর। আর সেই আলোর ভিড়ে, কীর্তনের ছন্দে, ইতিহাসের গর্ভ থেকে এক নতুন দীঘার জন্ম হতে চলেছে আজ।


```