Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাইক রেসে পথচারীর মৃত্যু! রণক্ষেত্র বারাসত, পুলিশকে ঘিরে বিক্ষোভ

তাদের কথায়, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই রাতের জাতীয় সড়কে মদ্যপ বাইক চালকদের দৌরাত্ম্য। এ নিয়ে বারংবার পুলিশে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ।

বাইক রেসে পথচারীর মৃত্যু! রণক্ষেত্র বারাসত, পুলিশকে ঘিরে বিক্ষোভ

পুলিশকে ঘিরে বিক্ষোভ।

শেষ আপডেট: 28 March 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: রাতের জাতীয় সড়কে বাইক রেসের বলি এক পথচারী মহিলা। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় রণক্ষেত্রর চেহারা নিল বারাসত। প্রতিবাদে শুক্রবার দুপুরেও বারাসত থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা।

তাদের কথায়, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই রাতের জাতীয় সড়কে মদ্যপ বাইক চালকদের দৌরাত্ম্য। এ নিয়ে বারংবার পুলিশে অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি বলে অভিযোগ।

স্থানীয় সূত্রের খবর, মত মহিলার নাম অসীমা দাস। দত্তপুকুরের মণ্ডলগাছি এলাকার ওই বাসিন্দা বৃহস্পতিবার রাতে বারাসতে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। সে সময় মদ্যপ বাইক চালকদের রেসের জেরে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসেন। তাঁরা এক বাইক আরোহীকে ধরেও ফেলেন। মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা ঘেরাও বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ দেখানো হয় বারাসত থানাতেও। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে, নিয়মিত পেট্রোলিং করা হয়। নজরদারি আরও বাড়ানো হবে।


```