Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

কেন্দ্রের ঋণের পরিমাণ জানেন? শিশু পিছু দেনার পরিমাণ ১ লাখ ৪১ হাজার ১৩১ টাকা: অমিত মিত্র

বুধবার রাজ্য বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর পাশে বসে কেন্দ্রের ওই দাবিকে শুধু খারিজই করা নয়, অগ্রগতির প্রশ্নে মোদীর জমানায় ভারত কীভাবে পিছিয়ে পড়েছে তা নিয়ে বড় পরিসংখ্যান দিলেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।

কেন্দ্রের ঋণের পরিমাণ জানেন? শিশু পিছু দেনার পরিমাণ ১ লাখ ৪১ হাজার ১৩১ টাকা: অমিত মিত্র

প্রতীকী ছবি

শেষ আপডেট: 12 February 2025 19:09

দ্য ওয়াল ব্যুরো: মোদী সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রে দেশের ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতারা। বুধবার রাজ্য বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর পাশে বসে কেন্দ্রের ওই দাবিকে শুধু খারিজই করা নয়, অগ্রগতির প্রশ্নে মোদীর জমানায় ভারত কীভাবে পিছিয়ে পড়েছে তা নিয়ে বড় পরিসংখ্যান দিলেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।

এদিন অমিত মিত্র বলেন, "অগ্রগতির প্রশ্নে কেন্দ্র সরকার পুরোপুরি ডেথ। জানেন এই মুহূর্তে কেন্দ্রের ঋণের পরিমাণ কত?" খানিক থেমে অমিত মিত্র বলেন, "এই মুহূর্তে কেন্দ্রের মোট ঋণের পরিমাণ ১লাখ ৪১ হাজার ১৩১ কোটি টাকা। অর্থাৎ ভারতে আজকে যে সদ্যোজাত জন্মগ্রহণ করছে তার মাথায় ঋণের পরিমাণ  ১লাখ ৪১ হাজার ১৩১ টাকা!"

মোদী সরকারের আমলে দেশে জিডিপির হারও নেমে গেছে বলে জানান অমিত মিত্র। তিনি বলেন, "এই মুহুর্তে কেন্দ্রের জিডিপির হার  ৪.৪ শতাংশ, সেখানে রাজ্য বাজেটে আমাদের ডিজিপির গ্রোথ ১১.৯৪ শতাংশ। ভারতের কোনও রাজ্যে আপনি এত বৃদ্ধি দেখাতে পারবেন না।"

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ২০১১ সালে বাংলার তখতে যখন বসেছিলেন তখন মাথার ওপর বাম জমানার ঋণের পরিমাণ ছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা। 

মমতা ব্ন্দ্যোপাধ্যায় বলেন, "এখনকার বিচারে ওই ঋণের পরিমাণ প্রায় ২০ লক্ষ কোটি টাকা। ওরা স্মল সেভিংস থেকেও ধার করেছিল। মনে রাখবেন, আমরা বামেদের রেখে যাওয়া দেনা তো শোধ করছিই, সঙ্গে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বিভিন্ন প্রকল্পে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছি।"

মমতা এও বলেন, "এবছরও বামেদের রেখে যাওয়া দেনার ৮০ হাজার কোটি টাকা শোধ করেছি আমরা। ওই টাকায় তো আরও ৩০ লক্ষ বাড়ি করতে পারতাম। একে তো টাকা দিচ্ছে না, উল্টে বামফ্রন্ট সরকারের দেনা শোধ করতে হচ্ছে।"


```