Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘সমস্ত অভিযোগ ভিত্তিহীন..’, ৮ পাতার জবাবে বঙ্গ বিজেপিকেই তোপ ডায়মন্ড হারবারের ববির

বঙ্গ বিজেপিকেই তোপ ডায়মন্ড হারবারে বিজেপির ববির

‘সমস্ত অভিযোগ ভিত্তিহীন..’, ৮ পাতার জবাবে বঙ্গ বিজেপিকেই তোপ ডায়মন্ড হারবারের ববির

অভিজিৎ দাসdiamond-harbour-bjp-abhijit-das-submits-answer-of-showcause-letter

শেষ আপডেট: 26 June 2024 11:17

দ্য ওয়াল ব্যুরো: দলবিরোধী আচরণের অভিযোগে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে শোকজ করেছিল গেরুয়া শিবির। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ 'ভিত্তিহীন' বলে জানালেন ববি। পাল্টা জবাবি চিঠিতে রাজ‌্য বিজেপি নেতৃত্বের একাংশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।
 
গত মঙ্গলবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে ডায়মন্ডহারবারে বিক্ষোভের মুখে পড়েন কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেই ঘটনার আড়ালে ববি রয়েছেন বলেই মনে করে বিজেপি। সাময়িকভাবে দলীয় নেতাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিজেপি-র দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। সাত দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে গতকাল মঙ্গলবার সল্টলেকে পার্টি অফিসে গিয়ে জবাবি চিঠি জমা দেন ববি।

অভিজিৎ দাসের দাবি, ‘‘তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগই ভিত্তিহীন। কারণ ঘটনার দিন তিনি এলাকায় ছিলেন না। বাইরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। প্রয়োজনে সিসিটিভি দেখা হোক।’’

একইসঙ্গে তিনি শোকজের চিঠি হাতে পাওয়ার আগেই কীভাবে মিডিয়ার কাছে খবর পৌঁছে গেল, সেই প্রশ্নও তুলেছেন অভিজিৎ। দলের তরফে যাঁরা এই কাজে যুক্ত তাঁদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বঙ্গ বিজেপির একাংশের বিরুদ্ধে স্পষ্টই ক্ষোভ উগরে দিয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।”
 

লোকসভা ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ তুলেছে বিজেপি। পরিস্থিতি খতিয়ে দেখতে আসে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল। গত ১৮ জুন প্রথমে বিষ্ণুপুরে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর যান ডায়মন্ড হারবারের আলতাবেড়িয়া। পথে বিজেপি কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীদের একাংশ। এদিকে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভে অভিজিতের ইন্ধন রয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই অভিজিৎ দাসকে বরখাস্তের নোটিস দেওয়া হয়েছে।

গে্রুয়া শিবিরের চিঠিতে উল্লেখ করা হয়েছিল, অভিজিতের বিরুদ্ধে পার্টি অফিসে অশান্তি, ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের বৈঠকে যেতে না দেওয়া, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভে ইন্ধন সহ একাধিক অভিযোগ রয়েছে। যার পরিপ্রেক্ষিতে তাঁকে শোকজ করা হচ্ছে।


```