Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

'বাংলায় কোনও সমস্যা হতে দেব না', সীমান্ত নিয়ে উদ্বেগের মাঝে আশ্বাস ডিজি রাজীব কুমারের

বিদ্বেষের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানবপাচারকারীর সংখ্যাও। গত কয়েকদিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

'বাংলায় কোনও সমস্যা হতে দেব না', সীমান্ত নিয়ে উদ্বেগের মাঝে আশ্বাস ডিজি রাজীব কুমারের

ডিজি রাজীব কুমার

শেষ আপডেট: 29 December 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ। সীমান্ত পেরোনোর ভিড়ে মিশে যাচ্ছে জঙ্গিরাও। বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে পাকজঙ্গিরা ভারতে নাশকতামূলক কাজকর্মে ইন্ধন জোগাচ্ছে বলেও ইঙ্গিত মিলেছে। এই পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। উদ্বেগ বাড়াচ্ছে গোয়েন্দাদেরও। চিন্তার কথা দুই দেশের কাঁটাতারহীন সীমান্ত।

রাজ্যপুলিশ অবশ্য এই কথা স্বীকারও করে নিয়েছে যে কিছু খামতি রয়েইছে সীমান্ত এলাকায়। তবে ডিজি রাজীব কুমার বাংলার মানুষকে আশ্বস্ত করেছেন। বলেছেন পুলিশ এখানে কোনও সমস্যা হতে দেবে না।

রোববার দুপুরে সাংবাদিক বৈঠক করেন ডিজি রাজীব কুমার। তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গে দীর্ঘতম সীমান্ত। প্রতিবেশি দেশের অস্থিরতার সুযোগ নিয়ে এ রাজ্যে সমস্যা তৈরি হতে দেব না আমরা।'

তিনি স্পষ্ট জানান, 'যারা সমস্যা তৈরির চেষ্টা করবে, তাদেরই গ্রেফতার করা হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই ছড়াচ্ছে। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। সাধারণ মানুষ যদি কোনও তথ্য পান, আমাদের দিন। রাজ্যে শান্তি বজায় রাখতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।'

প্রসঙ্গত, বিদ্বেষের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ যত বাড়ছে ততই বাড়ছে মানবপাচারকারীর সংখ্যাও। গত কয়েকদিনে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে একাধিক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতদের জেরায় জানা গেছে, এদের মধ্যে অনেকেই আগে বাংলাদেশে গুরু, চাল পাচার করত। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বাড়তেই এরা মানবপাচারকারী হয়ে উঠেছে। একটা বিশাল নেটওয়ার্ক কাজ করছে সীমান্তবর্তী এলাকায়।


```