
শেষ আপডেট: 25 June 2023 13:50
দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা রাজধানী দিল্লিতে। রাতভর প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। তার মধ্যেই রবিবার সকালে রেলস্টেশনে জমা জলে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণীর (New Delhi railway station electrocution)।
মৃতা তরুণীর নাম সাক্ষী আহুজা। তিনি পূর্ব দিল্লির প্রীত বিহার এলাকার বাসিন্দা। সূত্রের খবর, রবিবার ভোর ৫.৩০ নাগাদ তিনি নয়া দিল্লি রেল স্টেশনে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও দুই মহিলা এবং ৩টি শিশু ছিল। তখন প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছিল স্টেশন। জলের ধাক্কা সামলাতে গিয়ে একটি বিদ্যুতের খুঁটি আঁকড়ে ধরেন সাক্ষী। সঙ্গে সঙ্গেই বিদ্যুতের তীব্র ঝটকায় ছিটকে পড়ে যান তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সাক্ষীর পরিবারের তরফে এই ঘটনায় ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়ে একটি অভিযোগ জানিয়েছেন, তার ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আরও জানা গেছে, স্টেশনের ১ নম্বর এক্সিট গেটের কাছে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটে, সেখানে একাধিক বিদ্যুতের তার খোলা অবস্থায় ঝুলে রয়েছে, যা থেকে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তাঁরা।
বর্ষার শুরুতেই রাতভর বৃষ্টিতে ভাসল মুম্বই, নর্দমায় ডুবে মৃত্যু ২ জনের! জল ছেঁচে দেহ উদ্ধার