Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

হায়দরাবাদের পর দিল্লি, নিজের বাড়িতে ধর্ষণের পরে খুন মহিলাকে

দ্য ওয়াল ব্যুরো : উত্তর দিল্লির গুলাবি বাগে চায়ের দোকান চালাতেন ৫৫ বছরের এক মহিলা। শনিবার সকালে তিনি দোকান না খোলায় খদ্দেরদের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ মহিলার বাড়ি থেকে তাঁর অচেতন দেহ উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎ

হায়দরাবাদের পর দিল্লি, নিজের বাড়িতে ধর্ষণের পরে খুন মহিলাকে

শেষ আপডেট: 30 November 2019 10:40

দ্য ওয়াল ব্যুরো : উত্তর দিল্লির গুলাবি বাগে চায়ের দোকান চালাতেন ৫৫ বছরের এক মহিলা। শনিবার সকালে তিনি দোকান না খোলায় খদ্দেরদের সন্দেহ হয়। তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ মহিলার বাড়ি থেকে তাঁর অচেতন দেহ উদ্ধার করে। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে। শুক্রবার রাতে মহিলাকে ধর্ষণ করে গলা টিপে মারা হয়েছিল বলে পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম ধরমরাজ। সে অপরাধের কথা স্বীকার করেছে। পুলিশ সূত্রে খবর, ধরমরাজ ওই মহিলার বাড়িতে দীর্ঘদিন কাজ করত। শুক্রবার সকালে টাকাকড়ির ব্যাপারে দু’জনের মধ্যে বচসা হয়। মহিলা ওই যুবকের মুখে থুতু দেন। রাতে যুবক মহিলার বাড়িতে ঢোকে। তাঁকে ধর্ষণ করে ও গলা টিপে মারে। মহিলার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এর আগে গত বুধবার হায়দরাবাদের কাছে শমসদাবাদ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক তরুণী পশুচিকিৎসক। ২৬ বছর বয়সী ওই তরুণীর দগ্ধ দেহ পাওয়া যায় বৃহস্পতিবার। ধর্ষণ ও খুনের দায়ে আপাতত চার যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের তিনজনের বয়স ২০ বছর অপরজনের ২৬। তাদের নাম মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন ও চিন্তাকুন্তা চেন্নাকাসাভুলু। চারজনেরই বাড়ি নারায়ণপেট নামে এক জায়গায়। সেই শহর হায়দরাবাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে। তারা লরির ড্রাইভার ও ক্লিনার হিসাবে কাজ করত। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে।

```