Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মে মাসে হঠাৎ ঠান্ডা দিল্লিতে, গোলমেলে আবহাওয়ায় গত ১২২ বছরে এমন কনকনে সকাল আসেনি

দ্য ওয়াল ব্যুরো: ৫০ ডিগ্রি থেকে এক ধাক্কায় ১৫ ডিগ্রি! ভেল্কি দেখাচ্ছে আবহাওয়া। কিছুদিন আগেই গনগনে তাপপ্রবাহে পুড়ছিল দিল্লি (Delhi Weather)। আর আজ বৃহস্পতিবার সকালে কনকনে ঠান্ডায় জবুথবু দিল্লিবাসী। তাপমাত্রার পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। ত

মে মাসে হঠাৎ ঠান্ডা দিল্লিতে, গোলমেলে আবহাওয়ায় গত ১২২ বছরে এমন কনকনে সকাল আসেনি

শেষ আপডেট: 4 May 2023 11:06

দ্য ওয়াল ব্যুরো: ৫০ ডিগ্রি থেকে এক ধাক্কায় ১৫ ডিগ্রি! ভেল্কি দেখাচ্ছে আবহাওয়া।

কিছুদিন আগেই গনগনে তাপপ্রবাহে পুড়ছিল দিল্লি (Delhi Weather)। আর আজ বৃহস্পতিবার সকালে কনকনে ঠান্ডায় জবুথবু দিল্লিবাসী। তাপমাত্রার পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে। তার থেকেও বড় কথা হল সকাল থেকে ঘন কুয়াশায় মুড়ে ছিল দিল্লি। ঝোড়ো ঠান্ডা হাওয়ায় শীত শীত ভাবটা বেশ ভালই চাগাড় দিয়েছিল। কাঠফাটা গরমের মে মাসে এমন ঠান্ডা আগে পড়েনি। ১৯০১ সাল থেকে এই প্রথম নাকি শীতল মে মাস দেখল দিল্লি। মৌসম ভবন জানিয়েছে, ১২২ বছরের মধ্যে মে-র গরমে আচমকা এমন ঠান্ডা সকাল দেখা যায়নি।

ভোল বদলাচ্ছে আবহাওয়া। ছয় ঋতুর ঋতুরঙ্গই এখন আর নেই। শীত, গ্রীষ্ম, বর্ষা যেন খিচুড়ি হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসে গনগনে রোদে গরম আবার মে মাসে তাপমাত্রা কমে ঠান্ডা। এমন উলটপুরাণের কারণ যে জলবায়ুর বদল তা বেশ বোঝা যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, উত্তাপ বাড়ছে সমুদ্রের পৃষ্ঠদেশের। নগরোন্নয়ণ যত বেশি হচ্ছে, ততই কংক্রিটের জঙ্গলে সিমেন্ট-বালি-ধাতুর ইমারত তাপমাত্রা শোষণ করে নিচ্ছে। সেই তাপ বেরিয়ে যেতে পারছে না শহর ছেড়ে। ফলে তাপমাত্রা বাড়ছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডও তাপ শোষণ করে। কাজেই দূষণও এর সঙ্গে জড়িত। সব মিলিয়ে আবহাওয়া খামখেয়ালি হয়ে গেছে।

https://twitter.com/DrVarunaraina/status/1654004097224409088?t=uEM9FrPiD9Wiwsh6aCjDNQ&s=08

মেসির লক্ষ্মীলাভ! এবার লিও-র সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তির পথে হাঁটতে পারে সৌদি সরকার

দিল্লির গরম কারও অজানা নয়। গত বছরই জুন মাসে রাজধানী দিল্লির ‘হিট ইনডেক্স’ যাকে চলতি ভাষায় অনেকেই ‘রিয়েল ফিল’ বলে থাকেন তা ৫৩ ডিগ্রি ছুঁয়েছিল। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সার্বিক আর্দ্রতার আনুপাতিক হিসেব করেই হিট ইনডেক্সের অঙ্ক কষা হয়। তাপমাত্রার পারদ যাই হোক, আদতে কতটা গরম অনুভূত হচ্ছে তার হিসেব কষাই হিট ইনডেক্সের কাজ। আবহাওয়া দফতর জানিয়েছিল, দিল্লিতে গরমের পাশাপাশি আর্দ্রতাও বেশি হওয়ায় অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়। তার উপর দূষণ তো আছেই। অ্যারোসল দূষণ ক্রমশ বাড়ছে দিল্লিতে। প্রতিবেশী রাজ্য থেকে খড়পোড়া ধোঁয়ার কারণেও বাতাসে ভাসমান দূষিত গ্যাসের মাত্রা বাড়ছে। একদিকে দূষণ, অন্যদিকে খামখেয়ালি আবহাওয়া দুইয়ের জেরে নাকানিচোবানি খাচ্ছেন দিল্লিবাসী। তার মধ্যে হঠাৎ ঠান্ডায় সবই যেন তালগোল পাকিয়ে গেছে।


```