Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোবাইল ছিনতাইয়ে বাধা! তরুণকে ছুরি দিয়ে কোপাল ২ প্রতিবেশী নাবালক, গলার নলি কেটে পালাল

দ্য ওয়াল ব্যুরো: চোখের সামনে মোবাইল ছিনতাই হতে দেখে বাধা দিয়েছিল। তাই ১৮ বছর বয়সি এক তরুণকে ছুরি দিয়ে একাধিকবার কুপিয়ে গলার নলি কেটে (throat slit) তাকে খুন করল দুই নাবালক (Delhi Teen Stabbed)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে। মৃত কি

মোবাইল ছিনতাইয়ে বাধা! তরুণকে ছুরি দিয়ে কোপাল ২ প্রতিবেশী নাবালক, গলার নলি কেটে পালাল

শেষ আপডেট: 22 January 2023 12:09

দ্য ওয়াল ব্যুরো: চোখের সামনে মোবাইল ছিনতাই হতে দেখে বাধা দিয়েছিল। তাই ১৮ বছর বয়সি এক তরুণকে ছুরি দিয়ে একাধিকবার কুপিয়ে গলার নলি কেটে (throat slit) তাকে খুন করল দুই নাবালক (Delhi Teen Stabbed)।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লিতে। মৃত কিশোরের নাম হর্ষ। তিনি ভাটি মাইনস এলাকার সঞ্জয় কলোনির বাসিন্দা ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। অভিযুক্ত দুই কিশোরের বয়স ১৫ বছর। তারাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি মন্দিরের কাছে হর্ষের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিল, গলার নলিটিও কাটা ছিল। হর্ষের দেহ শনাক্ত করেন তাঁর ঠাকুমা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে পাঠায়। ঘটনাস্থল থেকে অন্যান্য নমুনা সংগ্রহ করে পুলিশ।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে পুলিশ। আর তা থেকেই অভিযুক্ত দুই কিশোরের সন্ধান পাওয়া যায়। এলাকার কাছেই একটি জঙ্গল থেকে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাজ থেকে হর্ষের মোবাইল, একটি সিমকার্ড, রক্তমাখা কাপড় এবং জুতো উদ্ধার করা হয়। জেরায় তারা হর্ষকে খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিঙিনৌকার দাঁড়ে লেখা ‘হেল্প’, অতল জলরাশির মাঝে টানা ২৪ দিন, খাবার শুধুই কেচাপ! তারপর…


```