Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কালাজাদু চর্চা ধরতে ক্যামেরা বসিয়েছিল ছেলে, ধরা পড়ল পড়শি নাবালিকাকে ধর্ষণ করছে বাবা

দ্য ওয়াল ব্যুরো: সন্দেহ ছিল, বাবা কালাজাদু চর্চা করেন। তাই তাঁকে হাতেনাতে ধরার জন্য ক্যামেরা বসিয়েছিল ছেলে। কিন্তু সেই ক্যামেরায় যা ধরা পড়ল, তাতে আতঙ্কে, ঘেন্নায় হতবার হয়ে গেলেন ছেলে। ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে দেখা গেল, ৬৮ বছর বয়স

কালাজাদু চর্চা ধরতে ক্যামেরা বসিয়েছিল ছেলে, ধরা পড়ল পড়শি নাবালিকাকে ধর্ষণ করছে বাবা

শেষ আপডেট: 30 June 2023 05:50

দ্য ওয়াল ব্যুরো: সন্দেহ ছিল, বাবা কালাজাদু চর্চা করেন। তাই তাঁকে হাতেনাতে ধরার জন্য ক্যামেরা বসিয়েছিল ছেলে। কিন্তু সেই ক্যামেরায় যা ধরা পড়ল, তাতে আতঙ্কে, ঘেন্নায় হতবার হয়ে গেলেন ছেলে। ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিওতে দেখা গেল, ৬৮ বছর বয়সি বাবা প্রতিবেশীর নাবালিকা মেয়েকে বাড়িতে তুলে এনে ধর্ষণ করছে!

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারি এলাকায়। সূত্রের খবর, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল গত এপ্রিল মাসে। তবে তা সামনে এসেছে সম্প্রতি। গত ২৭ জুন নাবালিকার বাবা দিল্লি পুলিশের কাছে তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে-- এই মর্মে অভিযোগ দায়ের করেন। তিনি পুলিশকে জানান, অভিযুক্ত ব্যক্তির ছেলের কাছ থেকেই একথা জানতে পেরেছেন তিনি।

পুলিশি তদন্তে অভিযুক্তের ছেলে জানায়, গত বেশ কিছুদিন ধরেই তাঁর সন্দেহ হচ্ছিল, তাঁর বাবা কালাজাদু চর্চার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু প্রমাণ পাচ্ছিলেন না। তাই বাবাকে হাতেনাতে ধরার জন্য তাঁর ঘরে গোপন ক্যামেরা বসিয়েছিলেন তিনি। সেই ক্যামেরাতেই ধরা পড়ে ধর্ষণের ঘটনা। তারপরেই সেই ভিডিও তিনি নিগৃহীতার বাবাকে পাঠান, যার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয় থানায়।

নিগৃহীতা নাবালিকা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাদের পারিবারিক যোগাযোগ ছিল। একই আবাসনের বাসিন্দা হওয়ায় দুই বাড়ির লোকজন প্রায়শই একসঙ্গে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেত। অভিযুক্ত আগেও একাধিকবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে তাকে খারাপভাবে স্পর্শ করেছে বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতা। সে আরও জানিয়েছে, এপ্রিল মাসে একদিন অভিযুক্ত তাকে বাড়িতে ডেকে আনে। তারপর ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে বললে ফল ভাল হবে না বলে তাকে হুমকি দিয়েছিল অভিযুক্ত, সেই ভয়েই বাড়ির কাউকে কিছু জানায়নি বলে পুলিশের কাছে দাবি করেছে নাবালিকা।

এই ঘটনায় অভিযুক্তের পাশাপাশি তার ছেলেকেও পকসো আইনে গ্রেফতার করেছে পুলিশ। দুজনের বিরুদ্ধে যথাক্রমে ধর্ষণ, এবং অপ্রাপ্তবয়স্কের যৌন নিগ্রহের দৃশ্য জমিয়ে রাখা এবং তা শেয়ার করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

খাটের উপর থরেথরে ৫০০ টাকার বান্ডিল, ছেলে-মেয়েকে নিয়ে সেলফি তুললেন পুলিশের স্ত্রী! তারপর…


```