Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রেডমিলে ছুটতে গিয়ে হাইভোল্টের কারেন্ট খেলেন যুবক, জিমেই মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই সকালে নিয়ম করে জিমে যেতেন বছর চব্বিশের সক্ষম পূর্থি। শরীরচর্চায় তাঁর খুব ঝোঁক। ফিটনেসও খুব। সকাল ৭টা বাজতে না বাজতেই জিমে পৌঁছে যেতেন। ট্রেডমিলে দৌড়তেন নিয়ম করে। কিন্তু তাঁর এই অভ্যাসই যে মৃত্যুর কারণ হয়ে উ

ট্রেডমিলে ছুটতে গিয়ে হাইভোল্টের কারেন্ট খেলেন যুবক, জিমেই মৃত্যু

শেষ আপডেট: 20 July 2023 10:35

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই সকালে নিয়ম করে জিমে যেতেন বছর চব্বিশের সক্ষম পূর্থি। শরীরচর্চায় তাঁর খুব ঝোঁক। ফিটনেসও খুব। সকাল ৭টা বাজতে না বাজতেই জিমে পৌঁছে যেতেন। ট্রেডমিলে দৌড়তেন নিয়ম করে। কিন্তু তাঁর এই অভ্যাসই যে মৃত্যুর কারণ হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও টের পাননি যুবকের পরিবারের লোকজন। ট্রেডমিলে ছুটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট (Delhi man electrocuted) হয়ে মৃত্যু হয়েছে যুবকের। 

ট্রেডমিলেও কারেন্ট (Delhi man electrocuted) লাগে? এই ব্যাপারটাতেই হতবাক সকলে। সক্ষমের পরিবারের লোকজন জিম (Gym) ইনস্ট্রাকটরকেই দুষছেন। তাঁদের অভিযোগ, ইলেকট্রিকের তার ঠিকভাবে লাগানো ছিল না। সেই কারণেই কারেন্ট খেতে হয়েছে যুবককে।

ঘটনা মঙ্গলবারের। দিল্লির রোহিনী সেক্টরের একটি জিমে সকাল সাড়ে ৭টা নাগাদ গিয়েছিলেন বি.টেকের ছাত্র সক্ষম পূর্থি। ওই জিমেই তিনি রোজ যান। কিন্তু মঙ্গলবারই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। জিমের বাকি লোকজন বলছেন, ট্রেডমিলে ছুটছিলেন সক্ষম। তারপর ক্লান্ত হয়ে ট্রেড মিলের উপরেই বসেন। আর ঠিক তখনই ইলেকট্রিকের শক খান তিনি। ছটফট করতে করতে মৃত্যু হয় তাঁর।

সক্ষমকে ইলেকট্রিক শক (Delhi man electrocuted) খেতে দেখে সকলে আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেডমিলের সুইচ বন্ধ করে দেওয়া হয়। অচৈতন্য সক্ষমকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শোকে পাথর সক্ষমের মা বলেছেন, “ভোরে একটা আপেল খেয়ে বেরিয়েছিল ছেলেটা। আর ফিরল না। জিম ইনস্ট্রাকটরের দোষেই এমনটা হল।”

অনুপ্ররণার আর এক নাম অরুণিমা, ভয়াবহ দুর্ঘটনা পার করে এক পায়েই পৌঁছেছিলেন এভারেস্ট শীর্ষে


```