Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহুয়া ও প্রাক্তন বন্ধু দেহাদ্রাইয়ের খোলাখুলি দোষারোপ নিম্নরুচির পরিচয়, মন্তব্য আদালতের

মানহানির মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে

মহুয়া ও প্রাক্তন বন্ধু দেহাদ্রাইয়ের খোলাখুলি দোষারোপ নিম্নরুচির পরিচয়, মন্তব্য আদালতের

ফাইল ছবি

শেষ আপডেট: 9 April 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: কৃষ্ণনগরের তৃণমূল লোকসভা প্রার্থী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র ও তাঁর প্রাক্তন বন্ধু আইনজীবী জয়অনন্ত দেহাদ্রাই প্রকাশ্যে যেভাবে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছেন তা অত্যন্ত নিম্নরুচির। সোমবার দিল্লি হাইকোর্ট এ ব্যাপারে দুজনকে সতর্ক করে দিয়েছে। বিচারপতি প্রতীক জালানকে নিয়ে গঠিত বেঞ্চ একইসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী দেহাদ্রাইয়ের মহুয়ার বিরুদ্ধে তোলা অভিযোগের শুনানিতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে তৃণমূল নেত্রীকে।

উল্লেখ্য, লোকসভায় `প্রশ্নের বদলে ঘুষ` কাণ্ডে তৃণমূল এমপি মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করে এথিক্স কমিটি। ওই ঘটনার সূত্রপাতেই ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী জয়অনন্ত দেহাদ্রাইয়ের সঙ্গে মহুয়ার ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরাকে কেন্দ্র করে। তখন একে অপরের বিরুদ্ধে একের পর এক বিবৃতি দিতে থাকেন। যাকে অত্যন্ত নিম্নরুচির বলে মনে করেছে বেঞ্চ।

দেহাদ্রাই প্রাক্তন বান্ধবী মহুয়ার বিরুদ্ধে একটি মানহানির মামলা ঠুকেছেন। যাতে তিনি অভিযোগে বলেছেন, বহিষ্কৃত লোকসভার এমপি যেন তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা থেকে বিরত থাকেন। এ বিষয়ে আদালতের কাছে মহুয়াকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন। মহুয়ার মন্তব্যে তাঁর মানহানি হয়েছে বলে দাবি করে ২ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন জয়অনন্ত দেহাদ্রাই।

আবেদনে দেহাদ্রাই বলেছেন, মহুয়া তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে মিথ্যা, হেনস্তাজনক ও অপমানকর মন্তব্য করেছেন। তার কারণ মহুয়া তাঁর এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ী বন্ধুর কাছ থেকে লোকসভায় আদানি বিষয়ক প্রশ্ন তোলার জন্য নগদ টাকা ও উপহার ঘুষ নিয়েছিলেন বলে দেহাদ্রাই জানিয়েছিলেন। এর জন্য তৃণমূলের মহিলা নেত্রী দেহাদ্রাইকে দুজনের সম্পর্ক চটে যাওয়ায় আঙুর ফল টক ধরনের মন্তব্য করেছিলেন। আর এখন সেই প্রতিহিংসা মেটাতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খাড়া করছেন। যাতে তাঁর মানহানি হয়েছে বলে দিল্লি হাইকোর্টে অভিযোগ জানিয়েছেন দেহাদ্রাই।

যদিও আদালত দেহাদ্রাইয়ের আর্জিতে কোনও নির্দেশ দেয়নি সোমবার। বরং, মহুয়া মৈত্রকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। দেহাদ্রাইয়ের আবেদনের শুনানির জবাবে বেঞ্চ দুপক্ষের আইনজীবীকে বলে, আপনারা দুজনেই আপনাদের মক্কেলকে সতর্কভাবে কথাবার্তা বলার পরামর্শ দেবেন। খোলা হাটে লড়াই করা কোনও পক্ষের ক্ষেত্রেই ভালো চোখে দেখা হয় না। তাই মহুয়া মৈত্রকে কথা বলার সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আদালত। তা না হলে আদালত তাঁকে নির্দেশ দিতে বাধ্য হবে। মহুয়াকে আদালত বলেছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য ভাষণ দেবেন না।

তবে বেঞ্চ এও বলেছে যে, প্রত্যেকেরই আত্মপক্ষ সমর্থনের অধিকার রয়েছে। কেউ যদি তাঁকে প্রকাশ্যে কিছু বলে, তাহলে তিনিও প্রকাশ্যে সেই বক্তব্য খণ্ডন করতে পারেন। এ অধিকার তাঁর আছে। দেহাদ্রাইয়ের আইনজীবীকেও সতর্ক করে দিয়ে আদালত বলে, আপনিও আপনার মক্কেলকে সজাগ করে দেবেন। উনিও খোলা হাটে অভিযুক্ত সম্পর্কে বিবৃতি দিয়ে চলেছেন। সুতরাং, যাঁর বিরুদ্ধে অভিযোগ তুলছেন তাঁরও আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকে।

দেহাদ্রাইকে বেঞ্চ বলে, আপনার অভিযোগ সত্যি হোক কিংবা মিথ্যা তা পরে বিচার্য। কিন্তু, যাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তাঁরও কিছু বলার থাকতে পারে। অতএব, এ ব্যাপারে আমরা তাঁরও বক্তব্য শুনতে চাই। এ পর্যন্ত শুনানির পর আদালত মুলতুবি হয়ে যায়। এই মামলার পরবর্তী শুনানির ধার্য হয়েছে আগামী ২৫ এপ্রিল।


```