Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়লা কাণ্ডে মলয়কে রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট! বারবার গরহাজিরাই বুমেরাং হল

ইডি যাতে তাঁকে দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয়। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ইসিআইআর খারিজ করে দেওয়ারও আবেদন জানিয়েছিলেন তিনি। 

কয়লা কাণ্ডে মলয়কে রক্ষাকবচ দিল না দিল্লি হাইকোর্ট! বারবার গরহাজিরাই বুমেরাং হল

শেষ আপডেট: 18 November 2023 08:29

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি কয়লা পাচার মামলায় দিল্লি হাইকোর্টেও স্বস্তি পেলেন না রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। ইডি যেন তাঁকে আর তলব করে বিরক্ত না করে, সেই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয়। কিন্তু আদালত সাফ জানিয়ে দিল, তাঁকে এ ব্যাপারে রক্ষাকবচ দেওয়া যাবে না। কারণ, আদালতের দাবি, কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১২ বার তাঁকে তলব করা হলেও মন্ত্রীর হাজিরার সংখ্যা মাত্র ১! সেই কারণেই আরও বিপাকে আইনমন্ত্রী। 

বেআইনি কয়লা পাচার মামলায় ২০২১ সালে নাম জড়িয়েছিল মলয়ের। সেই থেকে এখনও পর্যন্ত এই দু বছরে বাংলার আইনমন্ত্রীকে মোট ১২ বার তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে ডেকে পাঠিয়ে তাঁকে জেরা করতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলব অগ্রাহ্য করে হাজিরা না দেওয়ায় তাঁকে সমনও পাঠানো হয়।

এখনও পর্যন্ত মাত্র ১ বার ইডির মুখোমুখি হয়েছেন মলয়। শুধুমাত্র হেনস্থার জন্যই তাঁকে কলকাতায় ইডির দফতর থাকা সত্ত্বেও দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে বলে বারবার দাবি করেছেন মন্ত্রী। ইডি যাতে তাঁকে দিল্লির বদলে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে, সেই আর্জি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মলয়। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ইসিআইআর খারিজ করে দেওয়ারও আবেদন জানিয়েছিলেন তিনি। 

প্রথম আবেদনে কর্ণপাত করেনি আদালত। উল্টে মন্ত্রীর এহেন আবদারে কার্যত অবাক হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ১২ বারের তলবে যেখানে মন্ত্রী মাত্র  ১ বার সাড়া দিয়েছেন, সেখানে তাঁকে রক্ষাকবচ দেওয়া যাবে না। তবে আইনমন্ত্রীর অন্য আবেদনটি মেনে নিয়েছেন বিচারপতি। দিল্লি হাইকোর্টের গত ৫ সেপ্টেম্বরের রায় বহাল রেখেই বিচারপতি জানিয়েছেন, তলব করার ২৪ ঘণ্টা আগে নোটিস দিতে হবে মলয় ঘটককে। সেই নোটিসের কপি কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য সচিবকে পাঠাতে হবে। 

সেই সঙ্গে ইডির তদন্তকারী আধিকারিকদের কাজে যাতে কোনওভাবে বাধা না পড়ে তা দেখতে হবে রাজ্যকে। অফিসারদের সুরক্ষার ব্যাপারটিও নিশ্চিত করতে হবে। মন্ত্রীর হাজিরার দিন পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছে আদালত।


```