ঘোড়ায় সওয়ার পাত্রকে পর পর গুলি, নাচে-গানে মত্ত বরযাত্রীরা শুনতেও পেলেন না!!
দ্য ওয়াল ব্যুরো: ফুলে সজ্জিত ঘোড়ায় চেপে বর যাচ্ছিলেন বিয়ে করতে। ব্যান্ড পার্টির আওয়াজ ক্রমশ বাড়ছে, বরযাত্রীদের নাচ-গান তুঙ্গে। এমন সময়ই হঠাৎ ঘোড়া থেকে পড়ে গেলেন বর। বরযাত্রীদের উন্মাদনা নিমেষে শোকে পরিণত, বিয়ে করতে যাওয়া পাত্রের শরীর য
শেষ আপডেট: 20 November 2018 11:23
দ্য ওয়াল ব্যুরো: ফুলে সজ্জিত ঘোড়ায় চেপে বর যাচ্ছিলেন বিয়ে করতে। ব্যান্ড পার্টির আওয়াজ ক্রমশ বাড়ছে, বরযাত্রীদের নাচ-গান তুঙ্গে। এমন সময়ই হঠাৎ ঘোড়া থেকে পড়ে গেলেন বর। বরযাত্রীদের উন্মাদনা নিমেষে শোকে পরিণত, বিয়ে করতে যাওয়া পাত্রের শরীর যে রক্তে মাখামাখি। ঘটনাটি দিল্লি মদনগিরি এলাকার। যেখানে ঘোড়ায় সওয়ার বরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। একবার নয় পর পর তিন বার। নাচে গানে মাতোয়ার বরযাত্রীদের কানে সেই গুলির আওয়াজই এসে পৌঁছয়নি। সোমবার রাতের এই ঘটনায় অল্পের জন্যই প্রাণে বেঁচেছেন গুলিবিদ্ধ পাত্র।
BREAKING: খেতে বেরোচ্ছিলেন বৈঠক সেরে, আচমকা উড়ে এল লঙ্কার গুঁড়ো!
গুলিবিদ্ধ যুবক বাদল দিল্লির মদনগিরিরই বাসিন্দা। নিজের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে খানপুর এলাকায় বিয়ে করতে যাচ্ছিলেন। বিয়ের সাজে সবে ঘোড়ায় চেপেছেন, তখনই গুলিবিদ্ধ হন। গুলি লাগে বাদলের ঘাড়ে। বাকি দুটি গুলি বাদলকে ছুঁতে পারেনি। ২ দুষ্কৃতী বাইকে চেপে বাদলকে গুলি করে বলে জানা যাচ্ছে।
প্রাণে বাঁচলেও বাদল গুরুতর আহত।তবে, বিয়ের দিন না পিছিয়ে, সোমবার রাতেই পছন্দের পাত্রীকে বিয়ে করলেন বাদল। কে বা কারা বাদলকে প্রাণে মারার চেষ্টা করছে তা এখনও জানা যায়নি। তবে, ঘটনার সময় বরযাত্রীদের উন্মাদনা তদন্তকারী পুলিশকে হতবাক করেছে। বরযাত্রীদের একজন পাত্রকে ঘোড়া থেকে পড়ে যেতে না দেখলে হয়তো প্রাণটাই খোয়াতেন বাদল।