Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দিল্লিতে তুমুল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, বাড়ি ভেঙে মৃত্যু, স্কুল বন্ধ রাখার নির্দেশ কেজরিবালের

দ্য ওয়াল ব্যুরো: বিগত ৪১ বছরের রেকর্ড ভেঙেছে। গত দু'দিন ধরে নাগাড়ে বৃষ্টিতে (Delhi Rain) ভাসছে রাজধানী। রবিবারই দেখা গিয়েছিল দিল্লির রাস্তাঘাট জলে ভেসে গেছে। দোকানপাট সব বন্ধ। বিপর্যস্ত জনজীবন। সোমবার সকালেও ছবিটা বদলায়নি। বৃষ্টির তেজ বেড

দিল্লিতে তুমুল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, বাড়ি ভেঙে মৃত্যু, স্কুল বন্ধ রাখার নির্দেশ কেজরিবালের

শেষ আপডেট: 10 July 2023 03:13

দ্য ওয়াল ব্যুরো: বিগত ৪১ বছরের রেকর্ড ভেঙেছে। গত দু'দিন ধরে নাগাড়ে বৃষ্টিতে (Delhi Rain) ভাসছে রাজধানী। রবিবারই দেখা গিয়েছিল দিল্লির রাস্তাঘাট জলে ভেসে গেছে। দোকানপাট সব বন্ধ। বিপর্যস্ত জনজীবন। সোমবার সকালেও ছবিটা বদলায়নি। বৃষ্টির তেজ বেড়েছে।

মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, আরও ভারী বৃষ্টির (Delhi Rain) সম্ভাবনা আছে দিল্লিতে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল।

শুক্রবার রাত থেকে ক্রমশই বাড়তে শুরু করেছিল বৃষ্টির পরিমাণ। শনিবার প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় দিল্লিতে। রাতভর চলে বৃষ্টি। যার জেরে ডুবে গিয়েছে রাজধানী শহরের একাধিক এলাকা। রাতারাতি কমে গেছে তাপমাত্রার। কিছুদিন আগে অবধি প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছিল দিল্লি। আর এখন মুষলধারে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।ভারী বৃষ্টিতে যমুনা নদীর জলস্তর বেড়েছে। দিল্লির একাধিক জায়গায় সতর্কতা জারি হয়েছে।

https://twitter.com/Indiametdept/status/1677932353308741632?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1677932353308741632%7Ctwgr%5E75d0ba033f21eddc4121b38442b299f16078c33f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-17894175682519104731.ampproject.net%2F2306202201000%2Fframe.html

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টি হয়েছে ১৫৩ মিমি। ১৯৮২ সালের ২৫ জুলাই এক দিনে দিল্লিতে বৃষ্টি হয়েছিল ১৬৯.৯ মিমি। তারপর এ বছর একদিনে রেকর্ড বৃষ্টি হয়েছে দিল্লিতে। আগামী দু’তিন দিন আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

দুর্যোগের জেরে রবিবার সরকারি কর্মীদের ছুটি বাতিল কেজরিবাল সরকার। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, দুর্যোগ না থামা অবধি দিল্লির সমস্ত স্কুল বন্ধ থাকবে।

হিমাচলে ভয়াবহ অবস্থা, ১৩টি হড়পা বানে মৃত ৯, প্রবল ভূমিধসে সাতটি জেলায় জারি লাল সতর্কতা

নাগাড়ে বৃষ্টিতে জল জমে গিয়েছে রাস্তা, আন্ডারপাসে। কার্যত ভেঙে পড়েছে ট্র্যাফিক ব্যবস্থা। হাঁটু সমান জলে গাড়ি চালানো তো দূর অস্ত, ঠেলে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। পথে বেরিয়ে করুন পরিস্থিতি দিল্লিবাসীর। ভেঙে পড়েছে একাধিক বিপজ্জনক বাড়ি, ধসে গিয়েছে দেওয়াল। গাছ উপড়ে পড়ে বান্ধ রাস্তা। দিল্লির জাকারিয়া এলাকায় ভারী বৃষ্টির জেরে বাড়ি ভেঙে দু’জন জখম হয়েছেন বলে জানা গেছে। করোল বাগে বাড়ি ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। কনট প্লেসে দোকানগুলির ভিতর জল ঢুকে যায়। সদর বাজার, আজাদ মার্কেট এবং অন্য জায়গাতেও একই হাল। শনিবারের লাল সতর্কতার পর রবিবারও হলুদ সতর্কতা জারি রয়েছে দিল্লি জুড়ে।


```