Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দিল্লিতে উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত দেহ, আপ নেতার তোলাবাজির চাপেই আত্মঘাতী, অভিযোগ পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যেই দিল্লির দুর্গাবিহারে উদ্ধার হল এক চিকিৎসকের ঝুলন্ত দেহ। তাঁর পরিবারের অভিযোগ, আম আদমি পার্টির বিধায়ক প্রকাশ জারওয়ালের তোলাবাজির চাপেই আত্মহত্যা করেছেন চিকিৎসক। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ

দিল্লিতে উদ্ধার চিকিৎসকের ঝুলন্ত দেহ, আপ নেতার তোলাবাজির চাপেই আত্মঘাতী, অভিযোগ পরিবারের

শেষ আপডেট: 18 April 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যেই দিল্লির দুর্গাবিহারে উদ্ধার হল এক চিকিৎসকের ঝুলন্ত দেহ। তাঁর পরিবারের অভিযোগ, আম আদমি পার্টির বিধায়ক প্রকাশ জারওয়ালের তোলাবাজির চাপেই আত্মহত্যা করেছেন চিকিৎসক। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) অতুল ঠাকুর বলেছেন, মৃত চিকিৎসকের ছেলে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত আপ বিধায়ক বলেছেন, "আমি নির্দোষ। ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে আমার বিরুদ্ধে।" তিনি আরও বলেন আমি, "পুলিশ তদন্ত করুক। আমি তদন্তে সহযোগিতা করব।" পুলিশ জানিয়েছে, আত্মঘাতী চিকিৎসক জলের ট্যাঙ্ক সাপ্লাইয়ের ব্যবসাও করতেন। তাঁর সংস্থা নিয়মিত ট্যাঙ্ক সাপ্লাই দিতে দিল্লি জল বোর্ডকে। শনিবার সকালে তাঁর পরিবারের লোকজন ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তদন্তকারী অফিসার জানিয়েছেন, বিধায়কের সঙ্গে আরও একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আত্মঘাতী চিকিৎসকের পরিবার। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, জল বোর্ডের সঙ্গে লেনদেন নিয়েই তোলা চাওয়ার ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, ২০০৭ থেকে জলের ট্যাঙ্ক সাপ্লাইয়ের ব্যবসা করতেন এই চিকিৎসক। পুলিশের বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তের কাজ এগোবে। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে আপ বিধায়ক ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

```