Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

SIR: খসড়া তালিকায় 'মৃত', শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে শ্মশানে ডানকুনির কাউন্সিলর

এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় জীবিত কাউন্সিলরের নামের পাশে লেখা ‘মৃত’। ভুলের প্রতিবাদে শ্রাদ্ধের সামগ্রী নিয়ে শ্মশানে পৌঁছলেন ডানকুনির তৃণমূল কাউন্সিলর।

SIR: খসড়া তালিকায় 'মৃত', শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে শ্মশানে ডানকুনির কাউন্সিলর

কাউন্সিলর

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 16 December 2025 17:22

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর (SIR)–এ খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই বিতর্ক। হুগলি (Hooghly) জেলার ডানকুনি (Dankuni) পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর সূর্য দে (Surya Dey)-র নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বাদ পড়া নামের তালিকায় তাঁর নামের পাশে লেখা ‘মৃত’ (Deceased)। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন জীবিত সূর্য দে। প্রতিবাদ জানাতে এদিন সকালে শ্রাদ্ধের সামগ্রী হাতে শ্মশানে পৌঁছন তিনি।

সূর্য দে জানান, তিনি চণ্ডীতলা (Chanditala) বিধানসভা কেন্দ্রের ভোটার। ক্রমিক নম্বর (Serial Number) ৪০, বুথ নম্বর (Booth Number) ২২৬। জীবিত থাকা সত্ত্বেও কীভাবে তাঁর নামের পাশে ‘মৃত’ লেখা হল, তা নিয়েই প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশন (Election Commission)-এর ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন এই কাউন্সিলর।

ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু মানুষই এখন চিন্তায়।

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, মোট ৫৮ লক্ষ নাম বাদ পড়ার মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন, নিখোঁজ (Missing) ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন, স্থানান্তরিত (Shifted) ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন, ভুয়ো ভোটার (Fake Voter) ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন এবং অন্যান্য কারণে বাদ পড়েছেন ৫৭ হাজার জন।

খসড়া ভোটার তালিকা অনলাইনে (Online) দেখতে পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer)-এর ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ECINET অ্যাপে। সেখানে নিজের নাম ও এপিক নম্বর (EPIC Number) দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। পাশাপাশি সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা।

অফলাইনে (Offline) তালিকা দেখতে হলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বিএলও (BLO)-র সঙ্গে। রাজ্যের সমস্ত বিএলও-র কাছেই খসড়া ভোটার তালিকার হার্ড কপি (Hard Copy) থাকবে। যিনি এলাকায় এনুমারেশন ফর্ম (Enumeration Form) সংগ্রহ করেছিলেন, তাঁর মাধ্যমেও নিজের নাম যাচাই করা যাবে। এ ছাড়াও রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলি খসড়া ভোটার তালিকার সফট কপি (Soft Copy) পাবে। সেই সূত্রে বিএলএ (BLA)-দের কাছ থেকেও তালিকা পাওয়া সম্ভব।

খসড়া তালিকা প্রকাশের দিনেই কাউন্সিলরের নাম ‘মৃত’ বলে নথিভুক্ত হওয়ার অভিযোগে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।


```