Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রদবদলের সম্ভাবনার মধ্যেই চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল যুব সভাপতি

সোমবার এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযুক্ত অম্বরিশ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন। বরং তিনি এই অভিযোগের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন।

রদবদলের সম্ভাবনার মধ্যেই চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল যুব সভাপতি

অভিযুক্ত দক্ষিণ দিনাজপুর তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি

শেষ আপডেট: 26 November 2024 10:33

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ১০ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে কাঠগড়ায় দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের সহকারি সভাধিপতি অম্বরিশ সরকার।

ঘটনায় ইতিমধ্যেই মহকুমা আদালতের মাধ্যমে কুশমণ্ডী থানায় মামলা দায়ের করেছেন কলকাতার এক ব্যক্তি। অভিযোগ, গ্রুপ ডি-তে চাকরি করিয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন অম্বরিশ।

রাজ্য তৃণমূলের মুখপাত্রের দায়িত্বে রয়েছেন অম্বরিশ সরকার। দক্ষিণ দিনাজপুর জেলায় রদবদলের সম্ভাবনা যেখানে জোরালো হচ্ছে সেই আবহে জেলার হেভিওয়েট নেতার বিরুদ্ধে এমন অভিযোগে শোরগোল রাজ্য রাজনীতিতে।

সোমবার এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অভিযুক্ত অম্বরিশ অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছেন। বরং তিনি এই অভিযোগের নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন।

তাঁর অভিযোগ অন্য কোনও দল নয়, নিজের দলের নেতারাই এই ষড়যন্ত্রের মধ্যে রয়েছেন। নাম না করে মন্ত্রী গোষ্ঠীর দিকেই আঙুল তুলেছেন অম্বরিশ।

রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন 'আমি কলকাতায় রয়েছি। এসব কিছুই জানা নেই।' সুকান্ত মজুমদারের সঙ্গে হাত মিলিয়েই তৃণমূলের নেতারা এই কাজ করেছেন বলে দাবি অম্বরিশের।


```