Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বিসর্জনের বাদ্যি বাজছে, গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র পারিষদ

সব কিছু দেখার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, নিরঞ্জন পর্ব নির্বিঘ্নে সমাধা হওয়ার সমস্ত ব্যবস্থাই করা হয়েছে।

বিসর্জনের বাদ্যি বাজছে, গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র পারিষদ

শেষ আপডেট: 24 October 2023 17:57

দ্য ওয়াল ব্যুরো: এত আনন্দ, আয়োজন, সব ফুরোল। নবমী নিশি পোহাতেই আকাশে বাতাসে বিষাদের সুর, ঢাকের কাঠিতে বিসর্জনের বাজনা। কান্নার কলরোল হয়তো শোনা যাচ্ছে না, তবে আমবাঙালির মন যে ভারাক্রান্ত সে কথা বলে দিতে হয় না। আজ মঙ্গলবার বিজয়া দশমী। গ্রাম-মফস্বল তো বটেই, কলকাতারও অনেক পুজোতেই প্রতিমা নিরঞ্জন পর্ব শুরু হয়ে গেছে। 

এই দিনে প্রতিমা নিরঞ্জন এর কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে কলকাতা পুলিশ। গঙ্গার একাধিক ঘাট সহ শহরের লেক ও জলাশয়, সব মিলিয়ে প্রায় ৭৪টি জায়গায় প্রতিমা নিরঞ্জন হয়। সবকটি ঘাটেই এদিন দুপুর থেকে পুলিশ মোতায়েন থাকছে। ইতিমধ্যে পুরসভাকে দিয়ে সংশ্লিষ্ট ঘাটগুলি পরিষ্কারও করা হয়েছে।

নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জনের এই পর্ব শেষ করার জন্য কলকাতা পুরসভা কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে এদিন সশরীরে গঙ্গার ঘাটে হাজির হয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা বিধায়ক দেবাশীষ কুমার। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা, পুলিশ প্রস্তুত কিনা, জলে নিরঞ্জন পর্ব চলাকালীন কোনও দুর্ঘটনা ঘটলে মানুষকে রক্ষা করতে কতটা প্রস্তুত রিভার ট্রাফিক পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা সজাগ রয়েছেন কিনা- এই সমস্ত কিছুই সশরীরে তদারকি করে দেখেছেন দেবাশীষ কুমার। সব কিছু দেখার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, নিরঞ্জন পর্ব নির্বিঘ্নে সমাধা হওয়ার সমস্ত ব্যবস্থাই করা হয়েছে।

প্রতিমা নিরঞ্জনকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিসর্জনের শোভাযাত্রায় ডিজে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিমা নিরঞ্জন হবে, এমন ২৩৮টি রুটে থাকবে পুলিশি নজরদারি। সূত্রের খবর, নিষেধাজ্ঞা উড়িয়ে কোনও পুজো কমিটি ডিজে বাজালে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে আয়োজকদের গ্রেফতারও করা হতে পারে। 

অন্যদিকে বিসর্জনের সময় আচমকা গঙ্গায় জোয়ার চলে এলে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় রাখা হয়েছে যাবতীয় আয়োজন। বিসর্জন চলাকালীন মাইকিং করে সচেতনতার পাশাপাশি রাখা হচ্ছে ১৮টি লাইফ সেভিং বোট। থাকবেন মাঝি ও ডুবুরিরাও।

এছাড়া প্রতিটি ঘাটে বিপর্যয় মোকাবিলার টিমও থাকছে। নিমতলা, বাজেকদমতলা, গোয়ালিয়র ঘাট ও বিচালি সহ ১৫টি গুরুত্বপূর্ণ ঘাট, যেখান থেকে বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয়, সেখানে নিরাপত্তার কারণে বসানো হয়েছে অতিরিক্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরা। বাড়তি নজরদারির জন্য সাতটি ঘাটে থাকছে ওয়াচ টাওয়ার।

একদিকে বিসর্জনের শোভাযাত্রা অন্যদিকে প্রতিমা দর্শনের ভিড়, দুইয়ের জেরে মঙ্গলবার শহরে যানজট তীব্র আকার নিতে পারে। সেদিকে খেয়াল রেখে মঙ্গলবার সকাল সকাল আটটা থেকে বুধবার ভোর পাঁচটা পর্যন্ত কলকাতায় যে কোনও মালবাহী গাড়ির যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার দুপুরের পর থেকে শহরের ৫৫টি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজার সূত্রের খবর।


```