Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'...সিদ্ধান্ত হল গোটা গ্রামে আগুন লাগানো হোক', ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে পোস্ট দেবাংশুর

বৃহস্পতিবার প্রায় ২৬ হাজার চাকরি বাতিল (26000 SSC Job Cancel) হওয়ার পর মুখ্যমন্ত্রী তার দায় ঠেলেছেন সিপিএম-বিজেপির ঘাড়েই।

'...সিদ্ধান্ত হল গোটা গ্রামে আগুন লাগানো হোক', ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে পোস্ট দেবাংশুর

দেবাংশু ভট্টাচার্য

শেষ আপডেট: 3 April 2025 20:51

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার প্রায় ২৬ হাজার চাকরি বাতিল (26000 SSC Job Cancel) হওয়ার পর মুখ্যমন্ত্রী তার দায় ঠেলেছেন সিপিএম-বিজেপির ঘাড়েই। বিকাশরঞ্জন ভট্টাচার্য মামলা করলেন, সুকান্ত মজুমদাররাই বা কেন চাকরিপ্রাপকদের দিকটা একবারও ভেবে দেখলেন না, এহেন অনেক কথাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনে শোনা গেছে। সব কথাই সরাসরি। কিন্তু তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) অবশ্য খানিকটা গল্পের ছলেই বিরোধীদের বিঁধলেন। সেটা কেমন?

দেবাংশু তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, "পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কিভাবে? আর খুঁজেই যদি না পাই তবে গর্দান নেব কী ভাবে? শেষমেশ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশগুলো নিশ্চই মারা পড়বে। হলও তাই। গ্রাম জ্বলল। হয়ত বদমায়েশ গুলোও মরল। দিন কয়েক বাদে আগুন শান্ত হওয়ার পর গ্রামের আনাচ-কানাচ থেকে বেরিয়ে এল হাজার হাজার বুড়ো, বাচ্চার দগ্ধ মৃতদেহ। তবে, রাজবাড়িতে উল্লাসে ভাঁটা পড়েনি! বদমায়েশগুলো মরেছে যে!"

গল্পের ঢঙে নানাবিধ আকারে আর ইঙ্গিতে দেবাংশু যে বিরোধীদের উদ্দেশেই এহেন পোস্ট করেছেন তা যথেষ্ট স্বচ্ছ। তবে সিপিএম নেতা শতরূপ ঘোষ (Shatarup Ghosh) অবশ্য এর পাল্টা উত্তর দিতে বেশি সময় নষ্ট করেননি। তিনিও তৃণমূল নেতার পোস্টের স্ক্রিনশট দিয়ে লেখেন, "আর গ্রাম পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে ভোটে জিতে এসে টাকা খেয়ে বদমাশদের গ্রামে ঢুকিয়েছিল যে আড়কাঠিগুলো, তারা ভেজা বেড়াল সেজে ফেসবুকে পোস্ট করছে। চোরেদের ঠেকে উল্লাসে ভাটা পড়েনি। চুরির টাকাগুলো হজম হয়ে গেছে। ওগুলো আর ফেরত দিতে হবে না যে!"

এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের সাংবাদিক সম্মেলন থেকে ইঙ্গিত দিয়ে রেখেছেন, চাকরি বাতিলের সিদ্ধান্ত  এক ধরনের 'রাজনৈতিক অভিসন্ধি' নিয়ে বাংলাকে আক্রমণ। প্রশ্ন রাখেন, "সব সময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কী দোষ করেছে বাংলার ছেলেমেয়েরা? কী দোষ করেছে বাংলার ছাত্র-যুবরা?"

স্কুল-কলেজ মিলিয়ে রাজ্যে এখনও এক লক্ষ পদে নিয়োগ বাকি বলে সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এও জানান, নিয়োগ নিয়ে এই মামলা চলছিল বলেই এত দিন ওই নিয়োগ করা যাচ্ছিল না। এর পরে ওই বকেয়া নিয়োগের দিকেই মন দেবেন তিনি।


```