Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

কুলগামে আহত আরও এক শ্রমিকের মৃত্যু, নিখোঁজ কয়েকজন

দ্য ওয়াল ব্যুরো : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে কাশ্মীরের পুলওয়ামায় কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। মঙ্গলবার পুলওয়ামার কাটরাসো গ্রামে হানা দেয় জঙ্গিরা। সেখানেই মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ও ছুতোররা কাজ করছিলেন। বন্দুক দেখিয়ে তাঁদের একট

কুলগামে আহত আরও এক শ্রমিকের মৃত্যু, নিখোঁজ কয়েকজন

শেষ আপডেট: 30 October 2019 09:28

দ্য ওয়াল ব্যুরো : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে কাশ্মীরের পুলওয়ামায় কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। মঙ্গলবার পুলওয়ামার কাটরাসো গ্রামে হানা দেয় জঙ্গিরা। সেখানেই মুর্শিদাবাদের রাজমিস্ত্রি ও ছুতোররা কাজ করছিলেন। বন্দুক দেখিয়ে তাঁদের একটি ফাঁকা জায়গায় আসতে বাধ্য করে। তারপর নির্বিচারে গুলি চালায়। পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আরও একজন আহত হয়েছিলেন। তিনি বুধবার মারা গেলেন। সব মিলিয়ে পুলওয়ামার জঙ্গি হানায় মৃতের সংখ্যা দাঁড়াল ছয়। এখনও কয়েকজন শ্রমিক নিখোঁজ বলে সন্দেহ করছে পুলিশ। মঙ্গলবার যে শ্রমিকরা নিহত হয়েছিলেন তাঁদের নাম শেখ কামরুদ্দিন, শেখ এম রফিক, শেখ মুরনসুলিন, শেখ নিজামুদ্দিন ও মহম্মদ রফিক শেখ। যিনি গুরুতর আহত হয়েছিলেন, তাঁর নাম জহুরউদ্দিন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বুধবার মারা গিয়েছেন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ২৯ জন সদস্য জম্মু-কাশ্মীর পরিদর্শনে যান। সেই উপলক্ষে কাশ্মীরের নানা অঞ্চলে হিংসা ছড়িয়ে পড়ে। শ্রীনগর, চানপোরা, রামবাগ এবং মাইসুমা অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। দোকানপাট বন্ধ রাখা হয়। বেসরকারি যানবাহনও উধাও হয়ে যায় রাস্তা থেকে। কয়েকটি অঞ্চলে স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে। দ্রুবগাঁও ও পুলওয়ামাতে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। সোমবার শোপিয়ানে এক ট্রাক ড্রাইভারকে গুলি করে মারে দুই পাকিস্তানি জঙ্গি। বুধবার ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা শ্রীনগরে সাংবাদিক বৈঠক করেন। সেখানে তাঁরা দ্ব্যর্থহীন ভাষায় ভিন রাজ্যের শ্রমিকদের হত্যার নিন্দা করেছেন।

```