Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

অর্জুনকে খুনের হুমকি মেসেজ! বললেন, 'এক লাখ ভোটে জেতা লোক, এসব করে মনোবল ভাঙতে পারবে না'

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।

অর্জুনকে খুনের হুমকি মেসেজ! বললেন, 'এক লাখ ভোটে জেতা লোক, এসব করে মনোবল ভাঙতে পারবে না'

অর্জুন সিং।

শেষ আপডেট: 23 May 2024 23:54

দ্য ওয়াল ব্যুরো: ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর অভিযোগ, মোবাইলে মেসেজ করে খুনের হুমকি দেওয়া হয়েছে। ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন অর্জুন।

যদিও অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি, "অর্জুন নিজেই খুনে মাস্টারডিগ্রি করে বসে আছেন। সেক্ষেত্রে উনি যাদের মেরেছেন তাদের পরিবারের কেউ এরকম হুমকি দিতে পারেন। তা না হলে কেউ নেশা করে ওর সঙ্গে ঠাট্টা করেছে। পুলিশ নিশ্চয়ই সঠিক তথ্য সামনে আনবে।"

গত ২০ মে মিটেছে ব্যারাকপুরের লোকসভা ভোট। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এবারে কার্যত বিনা অশান্তিতে মিটেছে ব্যারাকপুরের নির্বাচন। এমন পরিস্থিতিতে ভোটের পর বিজেপি প্রার্থীকে মোবাইলে মেসেজ করে খুনের হুমকি দেওয়ার ঘটনাকে ঘিরে নতুন করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপি প্রার্থী জানান, জগদ্দলের মোমিনপাড়ার নিকেতন বর্মা ওরফে ছোটু (২২) নামে এক যুবক তাঁকে মোবাইলে এই খুনের হুমকি দিয়েছে। অর্জুনের কথায়, "ওই ছেলেটি নেশার কারবারের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছি। তৃণমূলই এই কাজ করিয়েছে।"

একই সঙ্গে অর্জুনের দাবি, "আমি এক লাখ ভোটে জেতা লোক, এসব করে আমার মনোবল ভাঙতে পারবে না তৃণমূল।"

পাল্টা হিসেবে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, এক, হতে পারে উনি বাজার গরম করে প্রচারে থাকতে চাইছেন। দুই, অতীতে অনেকের কাছ থেকে অর্জুন সিং চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। তাদের কেউ রাগের বশে এরকম মেসেজ করে থাকতে পারে। আর তা না হলে কেউ নেশা করে ওর সঙ্গে ঠাট্টা করেছে। 


```