মিড ডে মিলের ডালে মরা ইঁদুর, অসুস্থ অনেক পড়ুয়া, ফের শিরোনামে উত্তরপ্রদেশের সরকারি স্কুল
দ্য ওয়াল ব্যুরো: মির্জাপুরের পর সোনভদ্র, এবার মুজফফরনগর, মিড ডে মিল নিয়ে ফের খবরে উঠে এল উত্তরপ্রদেশ। মুজফফরনগরের একটি সরকারি স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে পাওয়া গেল মরা ইঁদুর। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অনেক পড়ুয়াই।
গত অগস্টে মির্জ
শেষ আপডেট: 2 December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: মির্জাপুরের পর সোনভদ্র, এবার মুজফফরনগর, মিড ডে মিল নিয়ে ফের খবরে উঠে এল উত্তরপ্রদেশ। মুজফফরনগরের একটি সরকারি স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে পাওয়া গেল মরা ইঁদুর। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অনেক পড়ুয়াই।
গত অগস্টে মির্জাপুরের এক স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে নুন দিয়ে রুটি পরিবেশন করার ছবি সামনে আসার পর হইচই শুরু হয়। সোনভদ্রের একটি স্কুলে এক লিটার দুধ জলে মিশিয়ে ৮১ জন পড়ুয়াকে খেতে দেওয়ার অভিযোগে তুলকালাম হয়। এবার খবরের শিরোনামে উঠে এল মুজফফরনগরের একটি সরকারি স্কুল।
মুস্তাফাবাদের জনতা ইন্টার কলেজ সরকারি স্কুলের এমন ঘটনায় হইচই শুরু হয়ে গেছে। অভিযোগ, মঙ্গলবার পড়ুয়াদের জন্য যে খাবারের মেনু থাকে, তাই বানানো হয়েছিল। সবজি দিয়ে একটা ডাল আর ভাত। সেই ডালের মধ্যে ইঁদুর ভাসতে দেখা যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েক অনেক পড়ুয়া। খবর ছড়াতেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিভাবকদেক অভিযোগ, এর আগেও কয়েকবার এই স্কুলে বাসি খাবার দেওয়া হয়েছিল পড়ুয়াদের। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সে কথা অস্বীকার করে।
গ্রাম পঞ্চায়েতের সদস্য দেব পাটিয়া বলেছেন, গরিব পরিবারের ছেলে মেয়েরা দিনে একবেলা অন্তত পুষ্টিকর খাবারের আশায় স্কুলে যায়। কিন্তু সেখানেও এই অবস্থা। কল্যাণ সেবা সমিতি নামে একটা সংস্থা এই স্কুলে মিড ডে মিলের খাবার সরবরাহ করে। যদিও তারা খাবারে মরা ইঁদুর পড়ে থাকার ব্যাপারটা পুরোপুরি অস্বাকীর করেছে। তাদের দাবি, চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের খাবার রাখা হয়। স্কুল কর্তৃপক্ষের গাফিলতিই এর জন্য দায়ী।
স্থানীয় এক গ্রাম পঞ্চায়েত সদস্য এই মিড ডে মিলের ছবি তোলেন। এই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। স্কুল শিক্ষকদের দাবি, মিড ডে মিল নিয়ে এই স্কুলে আগে কখনও অভিযোগ ওঠেনি। এটা নিছকই দুর্ঘটনা।