Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মা সারদার বংশের কন্যা কুমারীরূপে পুজো পেল ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে

প্রতি বছরের মতো এবারও বেলুড় মঠের পাশাপাশি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেও সাড়ম্বরে পালিত হয় মহাষ্টমীর পুজো। এবার ৫০ তম দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এবং এই মঠে। 

মা সারদার বংশের কন্যা কুমারীরূপে পুজো পেল ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনে

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 1 October 2025 18:40

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর

 মা সারদার বংশের মেয়েকে দুর্গারূপে পুজো করলেন ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের মহারাজরা। এই মাহেন্দ্র ক্ষণের সাক্ষী রইলেন কয়েক হাজার ভক্ত।

প্রতি বছরের মতো এবারও বেলুড় মঠের পাশাপাশি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেও সাড়ম্বরে পালিত হয় মহাষ্টমীর পুজো। এবার ৫০ তম দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এবং এই মঠে। ৫০তম বছরে কুমারী পুজোতে ছিল বিশেষ চমক। রামকৃষ্ণ পরমহংসদেব জ্যান্ত দুর্গার পুজোতে বিশ্বাসী ছিলেন। তাই বেলুড় মঠের মতো ব্যারাকপুর মিশনেও ছোট কুমারীকে দুর্গা জ্ঞানে পুজো করা হয়। তবে এবার ৫০ বছরে ছিল বিশেষ প্রাপ্তি।

এদিন জয়রামবাটি থেকে আসা মা সারদার বংশধর ছ’বছরের আরাধ্যা রায়কে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়। এই মিশনের সম্পাদক নিত্যরূপানন্দ মহারাজ বলেন, ‘‘এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। মায়ের পরিবারের কন্যাকে আমরা দেবীজ্ঞানে পুজো করতে পারলাম। ছোট্ট আরাধ্যার সঙ্গে তাঁর পরিবারের লোকজনও এসেছে। এই বিশেষ দিনে আমাদের মিশনের ৫০ বছর উপলক্ষে মা সারদাকে একটি ৫০ কেজির পান্তুয়া নিবেদন করা হয়েছে। এই মিশন যেন আরও ভালো করে কাজ চালাতে পারে মায়ের কাছে সেই আশীর্বাদ চাইছি আমরা।’’

১৯৭৬ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। ১৯৭৭ সালের ১ জানুয়ারি মাত্র ২০ জন পিছিয়ে পড়া পরিবারের শিশুকে নিয়ে কাজ শুরু হয়েছিল। তারপর থেকে গঙ্গার ধারে এই আশ্রমে প্রতিদিন লেখাপড়া শিখে জীবনের দিশা খুঁজে নিয়েছে কয়েক হাজার ছাত্র। গত ৫০ বছর ধরে মহা সমারোহে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এই আশ্রমে। এবার ৫০ বছরে উৎসবের রঙ আরও উজ্জ্বল।


```