হঠাৎ আগুন দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে এবং প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন (Massive Fire Broke Out In Tarakeswar)। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে দোকানগুলি গ্রাস করে নেয়।
.jpg.webp)
তারকেশ্বরে সিলিন্ডার বিস্ফোরণ
শেষ আপডেট: 14 September 2025 12:25
দ্য ওয়াল ব্যুরো: পরপর বিস্ফোরণে কেঁপে উঠল হুগলির তারকেশ্বরের (Massive Fire Broke Out In Tarakeswar) চাঁপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। জানা গিয়েছে, বাসস্ট্যান্ডের একটি চপের দোকানে তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয় এবং পাশের রেস্তরাঁ, ফুলের দোকান-সহ মোট ছয়টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
হঠাৎ আগুন দেখে স্থানীয়রা চিৎকার শুরু করে এবং প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন (Massive Fire Broke Out In Tarakeswar)। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে দোকানগুলি গ্রাস করে নেয়। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে দোকানগুলির কিছুই বাঁচানো সম্ভব হয়নি। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা পুজোর মুখে দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ায় হতাশ। তাঁরা জানিয়েছেন, এতে তাঁদের প্রচুর আর্থিক ক্ষতি হল। স্থানীয়দের অভিযোগ, দোকানগুলিতে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না।
দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, সিলিন্ডার বিস্ফোরণের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ওই এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ঠিক মতো ছিল কিনা তা নিয়েও তদন্ত করা হবে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় কিছু সময় যান চলাচল বন্ধ রাখতে হয়। দমকল কর্মীরা জানিয়েছেন, সময়মতো খবর পেয়ে তাঁরা পৌঁছনোর জন্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।