Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Cyclone Shakti: কবে, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শক্তি, বড় আপডেট আবহাওয়া দফতরের

বাংলাদেশের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে'র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। ২৪-২৬ মে'র মধ্যে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে। 

Cyclone Shakti: কবে, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় শক্তি, বড় আপডেট আবহাওয়া দফতরের

প্রতীকী ছবি

শেষ আপডেট: 14 May 2025 18:52

দ্য ওয়াল ব্যুরো: মে মাস এলেই উপকূলের বাসিন্দাদের মনে আতঙ্ক দানা বাঁধে। নতুন কোনও ঘূর্ণিঝড় আসছে না তো? সেই আশঙ্কা সত্যি করেই আবহাওয়া দফতর জানিয়েছে চলতি মাসের শেষেই আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড় 'শক্তি' (Cyclone Shakti)।

বাংলাদেশের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ১৬ থেকে ১৮ মে'র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। ২৪-২৬ মে'র মধ্যে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে।  ওড়িশা উপকূল থেকে চট্টগ্রাম উপকূলের মধ্যে যেকোনও জায়গায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'শক্তি' (Cyclone Shakti)। এর নামকরণ করেছে শ্রীলঙ্কা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উপকূল ভাগ এবং বাংলাদেশের খুলনা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বছরের প্রথম ঘূর্ণিঝড়ের আভাস আগেই দিয়েছিল বাংলাদেশের আবহাওয়া সংস্থা। চলতি মাসের শেষেই জোড়া ঘূর্ণিঝড় বাংলায় আছড়ে পড়তে পারে বলে জানানো হয়েছিল। এই মে-তেই আমফান, আয়লার মতো ঘূর্ণিঝড় দেখেছে বাংলা। ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলবর্তী এলাকা। সেই স্মৃতি কি ফিরে আসবে? কেন এই মে মাসেই কেন বারবার ঘূর্ণিঝড় ধেয়ে আসে? আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই সময় সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি অন্যতম একটি কারণ।

আবহাওয়ার খবর

বঙ্গজুড়ে তাপপ্রবাহ (Heatwave) ও কালবৈশাখীর (Kalbaisakhi) হাত ধরেই আসতে চলেছে স্বস্তির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় কালবৈশাখী হতে পারে। বিশেষত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত তীব্র গরম এবং অস্বস্তি চলবে। তবে শনিবার থেকে পরিস্থিতি বদলাবে। কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দেশের দক্ষিণ অংশে বর্ষা (Monsoon) সময়ের আগেই এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের প্রায় পাঁচদিন আগে প্রবেশ করেছে নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে। আগামী তিন-চার দিনের মধ্যে এই মৌসুমি বায়ু আন্দামান দ্বীপপুঞ্জ এবং মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।


```