Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেমালের দাপট শেষ, আসছে গরমে ভোগান্তির দিন! কয়েকদিনেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা

টানা ঝড়-বৃষ্টিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিকে একপ্রকার বেসামাল করে এবারের মতো ছুটি নিচ্ছে ঘূর্ণিঝড়।

রেমালের দাপট শেষ, আসছে গরমে ভোগান্তির দিন! কয়েকদিনেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা

কয়েকদিনেই চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা (প্রতীকী ছবি)

শেষ আপডেট: 27 May 2024 20:39

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস মতোই রবিবার রাত সাড়ে দশটা থেকে স্থলভাগে 'ল্যান্ডফল' করা শুরু করে ঘূর্ণিঝড় রেমাল। ক্রমাগত শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নিয়েছিল সে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল, সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা নেই। কিন্তু সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে মংলার কাছে স্থলভাগে ঢোকায় দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকে ঘন্টায় ১৩৫ কিলোমিটারে। 

রবিবার রাতভর ঝড়বৃষ্টির পর সোমবার বিকেল পর্যন্ত রেমালের তাণ্ডব বেশ টের পাওয়া গেছে। তবে টানা ঝড়-বৃষ্টিতে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিকে একপ্রকার বেসামাল করে এবারের মতো ছুটি নিচ্ছে ঘূর্ণিঝড়।

রেমালের প্রভাবে যে পরিমাণ বৃষ্টি আর সঙ্গে দমকা হাওয়ার দাপট ছিল, তাতে কার্যত বিপর্যস্ত হয়েছে জনজীবন। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে, জলমগ্ন কলকাতায় সহ বিভিন্ন জেলা। তবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একমাত্র স্বস্তি যে গরমের দাবদহ কমেছে অনেকটাই। কিন্তু শীঘ্রই গরমে ভোগান্তির দিন আসছে, আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনই খবর মিলেছে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে সোমবার দিনভর গরমের অনুভূতি অনেকটাই কম ছিল। তবে রেমালের কারণে ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রায় যে পতনটুকু হয়েছে, তা কয়েক দিনের মধ্যে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে। চড়চড়িয়ে বাড়বে পারদ। আবহাওয়াবিদদের অনুমান, আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

রেমাল ক্রমশ উত্তর পূর্বে এগোলেও, এখনও কলকাতা ও দক্ষিণ গাঙ্গেয়বঙ্গের জন্য সতর্কতা জারি রেখেছে হাওয়া অফিস। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আর কোনও সতর্কতা থাকছে না। অর্থাৎ কাল থেকেই আবহাওয়ার বদল হতে চলেছে।


```