Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

সোমবার ভোরে অতি গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় 'মান্থা', সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়

আজ সোমবার সকালে আকাশ ঝলমলে, তবে বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হবে। দিনভর মূলত পরিষ্কার আকাশ থাকবে। সোমবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর।

সোমবার ভোরে অতি গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় 'মান্থা', সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 27 October 2025 10:34

দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভোররাতে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 'মান্থা'। বর্তমানে এটি এগচ্ছে  পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার অর্থাৎ ২৮ অক্টোবর একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধে বা রাতে ‘মান্থা’ আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ বায়ুর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।

ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরেও প্রবেশ নিষিদ্ধ। আবহাওয়া দফতরের নির্দেশ, ২৭ অক্টোবরের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে হবে। ২৮ অক্টোবর থেকে বাংলার উপকূলবর্তী এলাকাতেও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পাকা ফসল দ্রুত কেটে তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির জেরে নীচু এলাকায় জল জমতে পারে, শহরের আন্ডারপাসগুলিতেও জল জমার আশঙ্কা থাকছে। পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির জেরে।

আজ সোমবার সকালে আকাশ ঝলমলে, তবে বেলা বাড়লে আকাশ আংশিক মেঘলা হবে। দিনভর মূলত পরিষ্কার আকাশ থাকবে। সোমবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। বুধবার বা বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গ ও কলকাতায়। সঙ্গে থাকতে পারে দমকা ঝড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০° সেলসিয়াস, আর সর্বোচ্চ ৩২.৫° সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ১০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৩৯ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টি হতে পারে এই কদিন। ছট পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার ভোরে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও, জগদ্ধাত্রী পুজোর সময় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

মঙ্গলবার: দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি, সঙ্গে ৩০–৫০ কিমি বেগে দমকা হাওয়া।
বুধবার: হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার: পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার: বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০–৪০ কিমি গতিবেগে দমকা বাতাস।
শনিবার: বৃষ্টি কমবে, কেবল বিক্ষিপ্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা।

এদিকে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।

ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্নাটক, রাজস্থান, গুজরাত, কেরল, মাহে, ওড়িশা, রয়েলসীমা, তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকালে। এছাড়া ছত্তীসগড়, কর্নাটক, কঙ্কন-গোয়া ও মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


```