Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

হামুন এখন অতি তীব্র ঘূর্ণিঝড়! দশমীতে অশনি সংকেত? 

হামুনের দাপটে তছনছ হয়ে যেতে পারে বাংলাদেশের উপকূলবর্তী বেশ কিছু এলাকা। ঝড় সেখানে প্রবেশ করার সময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার।

হামুন এখন অতি তীব্র ঘূর্ণিঝড়! দশমীতে অশনি সংকেত? 

শেষ আপডেট: 24 October 2023 16:48

দ্য ওয়াল ব্যুরো: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে সত্যিই নবমীর সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সৌজন্যে, 'হামুন'। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তার প্রভাবেই নবমী নিশি পেরোতেই আরও ঘনঘোর হয়ে উঠেছে আকাশ। 

তবে স্বস্তির বাণী শুনিয়েছে আলিপুর। আবহাওয়া বিভাগের অধিকর্তারা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড়ের খুব একটা প্রভাব বাংলায় পড়বে না। বরং ইতিমধ্যেই বাংলাদেশের দিকে রওনা হয়ে গেছে হামুন। তার প্রভাবেই আগামীকাল একাদশীর দিনেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে হামুনের দাপটে তছনছ হয়ে যেতে পারে বাংলাদেশের উপকূলবর্তী বেশ কিছু এলাকা। ঝড় সেখানে প্রবেশ করার সময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার।  

মৌসম ভবন সূত্রে খবর, এপার বাংলায় ঝড়ের দাপটে আপাতত তেমন বিপদের আশঙ্কা নেই। এখন দিঘা থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে রয়েছে ঘূর্ণিঝড় হামুন। তবে কিছুক্ষণ পর থেকেই তার শক্তিক্ষয় হতে শুরু হবে। তা বাংলাদেশে প্রবেশ করতে করতে বুধবার বেলা গড়িয়ে যাবে। 

আজ মঙ্গলবার কলকাতা সহ দুই ২৪ পরগনায় মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। আগামীকাল বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় গড়ে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


```