Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, ঝুঁকি এড়াতে পুরী থেকে দিঘা পর্যটক শূন্য করতে তৎপর প্রশাসন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, ঝুঁকি এড়াতে পুরী থেকে দিঘা পর্যটক শূন্য করতে তৎপর প্রশাসন

ফাইল ছবি।

শেষ আপডেট: 23 October 2024 00:20

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে সাগরদ্বীপে বা পুরীতে ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় দানা। তখন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিমি।

হাওয়া অফিসের এই সর্তকতার জেরে বিপর্যয় মোকাবিলায় যুদ্ধকালীন তৎপতায় পথে নেমেছে প্রশাসন। ওড়িশার পুরী থেকে বাংলার দিঘা, মন্দারমনি, বকখালি, কাকদ্বীপ- প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। বুধবার বিকেল ৫টার মধ্যে পর্যটকদের পুরী ছাড়ার ঘোষণা করেছে ওড়িশার প্রশাসন। একইভাবে বুধবার বেলা ১২টার মধ্যে পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে দিঘা, মন্দারমনি, বকখালি, কাকদ্বীপে।

প্রশাসনের নির্দেশে দিঘায় ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমস্ত বুকিং ক্যানসেল করেছে হোটেল কর্তৃপক্ষ। সন্ধের পর থেকেই সমুদ্র পারে শুরু হয়েছে পুলিশি টহলদারি। হোটেলে হোটেলেও চলছে নজরদারি। বস্তুত, ওড়িশার পার্শ্ববর্তী এলাকা হল পূর্ব মেদিনীপুর। 

অতীতে ঘূর্ণিঝড়ের দাপটে দিঘায় ক্ষয়ক্ষতির একাধিক ঘটনা ঘটেছে। তাই কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সমুদ্র উপকূল বর্তী এলাকা থেকেও মানুষজনকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার বিকেল থেকেই। তথৈবচ হাল মন্দারমনি, বকখালি, কাকদ্বীপে। জেলা প্রশাসনের তরফে দিনভর প্রচারের পর রাতেও চলছে নজরদারি। সমুদ্র পারে থাকা দোকানগুলিও ইতিমধ্যে সরানো হয়েছে। 

অতীতে ইয়াস, বুলবুল, আমপানের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সমুদ্র সংলগ্ন এলাকাগুলিত। স্বভাবতই, ঝড় আসছে, এটা শুনেই আতঙ্ক গ্রাস করেছে সমুদ্র সংলগ্ন এলাকার বাসিন্দাদের।

এদিন মুখ্যমন্ত্রীও বলেন, "আমরা একদিন আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ২৩ তারিখ থেকেই সমুদ্র সংলগ্ন এলাকায় গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্ধ রাখা হবে ফেরি সার্ভিসও। পরিস্থিতি মোকাবিলায় সাত জেলায় পাঠানো হচ্ছে প্রিন্সিপ্যাল সেক্রেটারিদের।" 

ঘূর্ণিঝড় দানার দাপটে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি বাঁকুড়া , পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় আংশিক প্রভাব পড়তে পারে। ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সতর্কতা হিসেবে বুধবার থেকে শনিবার পর্যন্ত সংশ্লিষ্ট সাত জেলায় স্কুল বন্ধ রাখার ঘোষণাও করেছে রাজ্য।


```