Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

কাল, রবিবারেও ব্যাঙ্ক খোলা, লেনদেন চলবে অর্থবর্ষের শেষদিনে

সকলের সুবিধার্থে রবিবার হলেও ব্যাঙ্ক যাতে খোলা রাখা হয়, সে বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

কাল, রবিবারেও ব্যাঙ্ক খোলা, লেনদেন চলবে অর্থবর্ষের শেষদিনে

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 30 March 2024 12:04

দ্য ওয়াল ব্যুরো: চলতি মার্চ মাসের শেষদিনটি (৩১ মার্চ) পড়েছে আগামিকাল, রবিবার। সে কারণে জনসাধারণের সুবিধার জন্য আর্থিকবর্ষের শেষদিন, ৩১ মার্চ, রবিবারেও সব ব্যাঙ্ক কর্তৃপক্ষকে শাখা খুলে রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) এবং রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) পরিষেবাও ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে রবিবার। ভারত সরকারের তরফে সব ব্যাঙ্ককে ওইদিন কাজ করার অনুরোধ জানানো হয়েছে। এই কারণে যে, মার্চের শেষদিনে সব ধরনের লেনদেন হয়ে থাকে। বিশেষত অর্থবর্ষের শেষদিন হওয়ায় বাণিজ্যিক কোম্পানিগুলির হিসাবের ক্লোজিং হয়।

 বিশেষত রাষ্ট্রায়ত্ত ও কিছু বেসরকারি ব্যাঙ্ক সরকারি পেনশন ও বেতনের লেনদেনের কাজ করে। তাই সকলের সুবিধার্থে রবিবার হলেও ব্যাঙ্ক যাতে খোলা রাখা হয়, সে বিষয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র এজেন্সি ব্যাঙ্কগুলিকে এই বার্তা পাঠিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রবিবার ব্যাঙ্ক খোলা থাকার বিষয়ে গ্রাহকদের আগাম জানিয়ে দিতেও বলেছিল আরবিআই।

 এজেন্সি ব্যাঙ্ক হল, সরকারের ব্যাঙ্কিং ডিভিশনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাঙ্কের শাখাগুলি। যারা সরকারি লেনদেন করে থাকে। বর্তমানে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বাছাই করা কিছু বেসরকারি ব্যাঙ্ক আরবিআইয়ের এজেন্সি ব্যাঙ্কের তালিকাভুক্ত আছে।

 যে ব্যাঙ্কগুলি খোলা থাকবে, সেগুলি হল, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, আইডিবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইন্দাসইন্ড, জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক, কারুর বৈশ্য, কোটাক মাহিন্দ্রা, আরবিএল, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ধনলক্ষ্মী ব্যাঙ্ক, বন্ধন, সিএসবি, ডিবিএস ব্যাঙ্ক লিমিটেড।


```