মহালয়ার ভোর মানেই বাঙালির জীবনে এক অনন্য তাৎপর্য। এই দিনেই শ্রদ্ধা জানানো হয় পূর্বপুরুষদের, আর একই সঙ্গে শুরু হয় দুর্গাপুজোর দিন গোনার পালা। বলা হয়, দেবীপক্ষের সূচনাতেই মা দুর্গার আগমন বার্তা মেলে। তাই মহালয়া শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং বাঙালির সংস্কৃতি, আবেগ আর ঐতিহ্যের অঙ্গ।

DURGAPUJA 2025
শেষ আপডেট: 21 September 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: আশ্বিনের শারদ ( DURGAPUJA 2025 ) প্রাতে বাঙালির হৃদয় ভরে ওঠে এক বিশেষ আবেগে। আজ সেই দিন— মহালয়া ( Mahalaya )। পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে দেবীপক্ষের ( Sharodastav ) সূচনা। ভোরের আলোয় অন্ধকার কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কুমোরটুলি ( Kumartuli ) ঘাটে ভিড় জমাল হাজারো মানুষ ( Puja festive )। কেউ তর্পণ করছেন পূর্বপুরুষের উদ্দেশে, কেউ ক্যামেরায় ধরে রাখছেন সেই ভোরের দৃশ্য।
মহালয়ার ভোর মানেই বাঙালির জীবনে এক অনন্য তাৎপর্য। এই দিনেই শ্রদ্ধা জানানো হয় পূর্বপুরুষদের, আর একই সঙ্গে শুরু হয় দুর্গাপুজোর দিন গোনার পালা। বলা হয়, দেবীপক্ষের সূচনাতেই মা দুর্গার আগমন বার্তা মেলে। তাই মহালয়া শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং বাঙালির সংস্কৃতি, আবেগ আর ঐতিহ্যের অঙ্গ।
আজ কুমোরটুলি ঘাটে সেই আবেগই ধরা দিল। গঙ্গার ধারে ভোর থেকে চলল তর্পণের আয়োজন। পুরোহিতদের মন্ত্রোচ্চারণে ঘাট মুখরিত, ভক্তরা জলে দাঁড়িয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করছেন। চারপাশে প্রদীপের আলো, ধূপের গন্ধ আর সকালের শিশিরভেজা বাতাস— সব মিলিয়ে পরিবেশ হয়ে উঠল মোহময়।
এদিকে অন্য প্রান্তে ভিড় করেছেন অসংখ্য মানুষ, যাঁরা এসেছেন এই বিশেষ সকালটিকে নিজের চোখে দেখার জন্য। কারও হাতে ক্যামেরা, কারও হাতে মোবাইল। সকালের প্রথম আলোয় বন্দি হয়ে রইল মহালয়ার স্মৃতি। মহালয়া যেন আজও একই আবেগে বাঙালিকে জুড়ে রাখে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
এই আবেগঘন সকালকে সরাসরি দর্শকদের সামনে তুলে ধরল দ্য ওয়াল। লাইভ সম্প্রচারের মাধ্যমে কুমোরটুলি ঘাটের প্রতিটি মুহূর্ত পৌঁছে গেল অসংখ্য মানুষের কাছে। তর্পণের দৃশ্য, মানুষের ভিড় আর উৎসবের আবহ মিলিয়ে তৈরি হল এক অনন্য চিত্র।
মহালয়ার এই ভোর আসলে এক নতুন সূচনা। পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের আগমন বার্তা যেন জানিয়ে দিল, আর বেশি দেরি নেই, দুর্গাপুজোর হাতে গোনা আর ক'দিন।