Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

হাওড়া-ব্যান্ডেল শাখার রেললাইনে ফাটল, ধীর গতিতে চলছে ট্রেন

সকালে মানকুণ্ডু স্টেশনে রেল লাইনে চওড়া ফাটল দেখা দেওয়ায় রবিবার ধীরে চলছে হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেন।

হাওড়া-ব্যান্ডেল শাখার রেললাইনে ফাটল, ধীর গতিতে চলছে ট্রেন

শেষ আপডেট: 14 January 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সকালে মানকুণ্ডু স্টেশনে রেল লাইনে চওড়া ফাটল দেখা দেওয়ায় রবিবার ধীরে চলছে হাওড়া ব্যান্ডেল শাখার ট্রেন। 

রবিবার সকাল ৯ টা ১৫ নাগাদ ১ নম্বর লাইনে ফাটল নজরে আসে।  রেলকর্মীরা এসে ফাটল মেরামতের কাজ শুরু করেন। এর ফলে সাময়িক ব্যাহত হয় হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল। দু'নম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালু থাকে।

ফাটল মেরামতে কাজ হলেও ৩০ কিমি গতিবেগে ট্রেন চলাচল করছে ডাউন লাইন দিয়ে। রেলকর্মীরা জানিয়েছেন, ফাটল ধরা ট্র্যাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়া হয়েছে। ঠান্ডার সময় লোহার ট্র্যাকে টান পড়ে ফাটল ধরে। কয়েকদিন আগে শেওড়াফুলিতেও একই রকম ফাটল দেখা গিয়েছিল।

রেল কর্মী শুকদেব মণ্ডল বলেন, ''লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। ইমারজেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন ধীর গতিতে চলাচল করছে। স্থায়ীভাবে যখন ট্র্যাক পাল্টানো হবে তখন ডাউন লাইনে ট্রেন ব্লক থাকবে।''


```