Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মুখ্যমন্ত্রী হবেন সিপিএমের জনজাতি নেতা, ত্রিপুরায় ঘোষণা করে দিল কংগ্রেস

দ্য ওয়াল ব্যুরো: যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় আপনারা সরকার গঠন করবেন, তাহলে মুখ্যমন্ত্রী (Chief Minister) কে হবেন? সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার (Tripura) পর্যবেক্ষক ডক্টর অজয় কুমার

মুখ্যমন্ত্রী হবেন সিপিএমের জনজাতি নেতা, ত্রিপুরায় ঘোষণা করে দিল কংগ্রেস

শেষ আপডেট: 13 February 2023 06:48

দ্য ওয়াল ব্যুরো: যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় আপনারা সরকার গঠন করবেন, তাহলে মুখ্যমন্ত্রী (Chief Minister) কে হবেন? সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার (Tripura) পর্যবেক্ষক ডক্টর অজয় কুমারকে। সেই জবাব দিতে গিয়ে কোনও ধোঁয়াশা রাখলেন না তিনি। নামটা বললেন না বটে। তবে স্পষ্ট বুঝিয়ে দিলেন কার কথা বলা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অজয় কুমার বলেন, "ত্রিপুরায় বাম-কংগ্রেস জোট ম্যাজিক ফিগার পেলে মুখ্যমন্ত্রী হবেন সিপিএমের (CPM) বর্ষীয়ান জনজাতি নেতা। এরমধ্যে কোনও যদি কিন্তু নেই।"

এখন কৌতূহল হল, কার কথা বলছেন অজয় কুমার?

পর্যবেক্ষকদের মতে, ত্রিপুরা সিপিএমে জনজাতি অংশের অনেক নেতাই আছেন। তবে এক্ষেত্রে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কথাই বলা হয়েছে বলে মনে করা হচ্ছে। তিনি প্রাক্তন সাংসদ। তাছাড়া রীতি ভেঙে সিপিএমের রাজ্য সম্পাদক হওয়া সত্ত্বেও ভোটে লড়ছেন তিনি। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে জিতেন্দ্রকে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, সাব্রুম জনজাতি অধিক্যের কেন্দ্র হলেও জিতেন্দ্রর বিরুদ্ধে প্রার্থী দেয়নি তিপ্রা মথা। জনজাতিদের এই দলটি এবার ত্রিপুরা বিধানসভা ভোটে কার্যত ইউফোরিয়া তৈরি করেছে। সেই দলও জিতেন্দ্রর আসনে প্রার্থী দেয়নি। বিজেপি যাকে সিপিএম-মথা তলায় তলায় বোঝাপড়া বলে কটাক্ষ করেছে।

ত্রিপুরার বাম শাসনে ২৩ বছর মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। গত মেয়াদে মানিক ছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সিপিএমের এই পলিটব্যুরোর সদস্য এবার ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। বিজেপি এই ঘটনাকে ভোটে হারার ভয় বলে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল। সিপিএমের মধ্যেও সবাই যে সাদরে ব্যাপারটাকে মেনে নিয়েছিলেন তা নয়। মানিক সরকারকে ভোটে দাঁড় করানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল রাজ্য সম্পাদকমণ্ডলী। কিন্তু তাঁকে রাজি করানো যায়নি।

এ হেন পরিস্থিতিতে কংগ্রেসের এই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বাংলায় ষোলো বা একুশের ভোটে যেমন বাম-কংগ্রেস নেতারা মুখ্যমন্ত্রী কে হবেন তা আগে বলতে পারেননি, জোট করেও জড়তা রেখে দিয়েছিলেন, ত্রিপুরায় তা হল না।

বিজেপি যদিও অজয় কুমারের এই মন্তব্যকে গাছে কাঁঠাল, গোঁফে তেল বলেছে। গেরুয়া শিবিরের কথায়, সাত মন তেলও পুড়বে না, রাধাও নাচবে না।

মেলার মাঠে বেলুন বিক্রির সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু দুই নাবালক-সহ চারজনের


```