Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শমীকের 'তৃণমূল হঠাও' ডাক ঘুরপথে বাম-ফেরানোর বার্তা? পাল্টা খোঁচা সৃজনের

 বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার বাম-কংগ্রেসের উদ্দেশে শমীক ভট্টাচার্যর বার্তা ছিল, “নো ভোট টু বিজেপি” স্লোগান তুলে বাম-কংগ্রেস যেন তৃণমূলের হাত শক্ত না করে।

শমীকের 'তৃণমূল হঠাও' ডাক ঘুরপথে বাম-ফেরানোর বার্তা? পাল্টা খোঁচা সৃজনের

শমীক ভট্টাচার্য ও সৃজন ভট্টাচার্য। গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 4 July 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার বাম-কংগ্রেসের উদ্দেশে শমীক ভট্টাচার্যর (Shamik Bhattacharya) বার্তা ছিল, “নো ভোট টু বিজেপি” স্লোগান তুলে বাম-কংগ্রেস যেন তৃণমূলের হাত শক্ত না করে। উলটে তাঁর মতে, এখন সময় ‘তৃণমূল হটাও, তৃণমূলকে বিসর্জন দাও’-র স্লোগানের।

শমীক ভট্টাচার্য়র ওই বক্তব্যকে হাতিয়ার করেই এবার পাল্টা জবাব দিতে দেরি করলেন না সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। খোঁচা দিয়ে বললেন, “বিজেপির রাজ্য সভাপতি আসলে বামফ্রন্ট সরকার ফেরানোর আবেদন করছেন!”

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেন শমীক। তারপরই নিজের ভাষণে বাম-কংগ্রেসের উদ্দেশে শমীক বলেন, “সিপিএমের ভাই-বোন ও কংগ্রেসি বন্ধুদের বলছি—ভোট কাটার নামে তৃণমূলকে ফিরিয়ে আনবেন না। যদি তা-ই করতে চান, তবে সরাসরি মমতার সঙ্গে মিছিল করুন।” তাঁর এই মন্তব্যে কটাক্ষ মিলেছে সিপিএম শিবির থেকে।

সৃজন ভট্টাচার্য বলেন, “শমীকবাবু বলছেন, মহরমের তাজিয়া ও পুজোর মিছিল একসঙ্গে বের হোক। এমন বাংলা তো জ্যোতিবাবুর, বুদ্ধবাবুর আমলেও ছিল। তাহলে কি তিনি সেই সময়ের বাংলাকে ফিরে পেতে চাইছেন? আমাদের শুনে খুব ভাল লাগছে। বিজেপির রাজ্য সভাপতি আদতে বামফ্রন্ট ফিরিয়ে আনারই ডাক দিচ্ছেন।”

তৃণমূল-বিরোধিতায় একজোট হওয়ার ডাক দিয়ে শমীক যেভাবে ‘নো ভোট টু বিজেপি’-র বিরুদ্ধে সুর চড়িয়েছেন, তাতে স্পষ্ট, নিজের স্ট্র্যাটেজি স্পষ্ট করতে চাইছেন তিনি। যদিও রাজনৈতিক মহলে প্রশ্ন—বাম-কংগ্রেসের বিরোধিতায় শমীকের সুর কি তবে বিজেপির ‘লিবারাল হিন্দু’ ভাবমূর্তি গড়ার চেষ্টা?

সিপিএম নেতা সৃজনের পালটা, “যাঁরা তৃণমূলকে হারাতে চান, বুঝে গিয়েছেন বিজেপির পক্ষে সেটা আর সম্ভব নয়। ওরা শুধু জিতব জিতব করে, কিন্তু জিততে পারে না।” এরপরেই তাঁর চ্যালেঞ্জ—“বিজেপির যাঁরা সত্যিই পরিবর্তন চান, তাঁদের বলছি, দলের পতাকা সরিয়ে সিপিএমে আসুন। আমরা তৃণমূল হঠানোর লড়াই লড়ছি। আপনাদেরও দরকার।”

ভোট-পরিসংখ্যান মনে করিয়ে দিচ্ছে, ২০১৬ সালের পর থেকে বাম ভোট কিন্তু বারবার গিয়েছে পদ্মের দিকে। ফলে কৌশলে সেই ভোট ফেরানোর বার্তায় সৃজন দিলেন কিনা, তা নিয়েও চর্চা হচ্ছে। 


```