Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'পুলিশ নীরব'! মারধরের ঘটনায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হাইকোর্টে খড়্গপুরের বাম নেতা

ঘটনার তিনদিন কেটে গেছে, কিন্তু পুলিশ এখনও পদক্ষেপ করেনি — এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনিল দাস।

'পুলিশ নীরব'! মারধরের ঘটনায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হাইকোর্টে খড়্গপুরের বাম নেতা

ফাইল ছবি

শেষ আপডেট: 3 July 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুরে (Kharagpur) রাস্তায় ফেলে প্রবীণ বাম নেতা অনিল দাসকে (Anil Das) প্রকাশ্যে কিল-চড়-ঘুষি মারার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের (Baby Kole) বিরুদ্ধে। এই ঘটনায় তাঁকে শোকজ করেছিল দল এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ আটকও করে। কিন্তু এখনও পর্যন্ত বেবির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না হওয়ায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন প্রহৃত বাম নেতা।

ঘটনার তিনদিন কেটে গেছে, কিন্তু পুলিশ এখনও পদক্ষেপ করেনি — এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনিল দাস। তাঁর বক্তব্য, ''পুলিশের ওপরে ভরসা রাখতে পারছি না। তারা চুপ। তাই হাইকোর্টে মামলা করলাম। বিচারব্যবস্থার উপর আস্থা আছে। ন্যায়বিচার নিশ্চয়ই মিলবে।'' অনিলের ছেলে বলেন, ''পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, এটা এখন স্পষ্ট। এদিকে বাবার বিরুদ্ধে পাল্টা ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। তাঁকে ফাঁসানোর চেষ্টা চলছে।''

সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামী মঙ্গলবার বা বুধবার এই মামলার শুনানি হতে পারে। কিন্তু বেবি কোলে পাল্টা কী অভিযোগ করেছেন অনিল দাসের বিরুদ্ধে?

তাঁর দাবি, আর্থিক প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ রয়েছে অনিল দাসের বিরুদ্ধে। তিনি পুলিশকে জানিয়েছেন, কয়েকজনের থেকে চাকরি দেওয়ার নাম করে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন অনিল দাস। চাকরি দেওয়ার কথা বলায় ওই মহিলাদের সঙ্গে অনিল বারবার অশালীন ব্যবহারও করেন। কিন্তু এতদিনে কেন তিনি কোনও অভিযোগ দায়ের করেননি, সেই প্রশ্ন উঠেছে।

মূল ঘটনা

একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। 


```