
শেষ আপডেট: 16 March 2022 14:59
দ্য ওয়াল ব্যুরো : বুধবার দুপুরে বালিগঞ্জ উপনির্বাচনে সিপিএম প্রার্থীর (CPM Candidate) নাম ঘোষণা করা হয়। তিনি হলেন সায়রা শাহ হালিম। বিখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইঝি (CPM Candidate) তিনি। ২০০০ সালে তাঁর সঙ্গে সিপিএম নেতা ফুয়াদ হালিমের বিবাহ হয়। ২০১১ ও '১৬ সালে সিপিএমের হয়ে ভোটে প্রচার (CPM Candidate) করেছেন। এবার নিজেই প্রার্থী হলেন। একসময় তিনি চাকরি করতেন একটি বহুজাতিক সংস্থায়। পুরো সময় রাজনীতি করবেন বলে চাকরি ছেড়ে দিয়েছেন।
আরও পড়ুন : চার বিজেপি বিধায়কের নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকারের