
শেষ আপডেট: 31 March 2024 20:52
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: লোকসভা ভোটের মুখে অর্থ সংকট দেখা দিয়েছে সিপিএমের। সোশ্যাল মিডিয়ায় ফোন পে, গুগল পে নম্বর দিয়ে পূর্ব মেদিনীপুরে প্রচার করছে সিপিএম জেলা কমিটি। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
সিপিএমের দাবি, পঞ্চায়েত ভোট, ইনসাফ যাত্রা, ইনসাফ বিগ্রেডের জন্য টাকা খরচ হয়ে গেছে। তাই এখন মানুষের কাছ থেকে চাঁদা তুলে ভোট করানো ছাড়া উপায় নেই। এই প্রসঙ্গ টেনে সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি জানান, এবিষয়ে দলের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। বিজেপি, তৃণমূলের মতো ইলেক্টরাল বন্ড থেকে চাঁদা ওঠাইনি। ভোট করাতে দলের সমর্থকরা যা দেবেন, তাই নিয়ে ভোটের করাতে হবে। অনলাইনে টাকা দিলে রসিদ পরে দিয়ে দেওয়া হবে।
বিজেপি এই বিষয় নিয়ে টিপ্পুনি করতে সিপিআইএমকে ধন্যবাদ জানিয়েছে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি দেবব্রত পট্টনায়কের দাবি, এরা নিজেদের রাজত্বে কম্পিউটারের বিরোধিতা করে এসেছে। অবশেষে নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ায় এইভাবে ফোন পে, গুগল পে'র ব্যবহার শিখেছে। ওদের নেই জনসমর্থন, নেই এমএলএ, এমপিও। এখন কৌটো নাড়ানোর কর্মীরাও আর নেই।
তৃণমূল নেতা সুরজিৎ নায়কের দাবি, 'ওদের পার্টি ফান্ডে অনেক টাকা আছে। কি কিভাবে দেখাবে তাই মানুষের কাছে এই ধরনের ভাওতা দিচ্ছে। বিজেপি ঠিক করে দিচ্ছে কে প্রার্থী হবে, বিজেপিতে ভোট দিচ্ছে জোক সাজোস করেছে আর্থিক সাহায্য করছে বিজেপি।। জেলা প্রশাসন জানিয়েছে এটা নির্বাচনী বিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।