Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সেলিম–হুমায়ুন বৈঠক ঘিরে দলের মধ্যেই বিরক্তি! দ্বিমুখী রাজনীতির মধ্যেই ‘তৃতীয় পথ’-এর খোঁজে সিপিএম?

বাম-কংগ্রেস-আইএসএফ— এই সব পরীক্ষানিরীক্ষার ফলাফল খুব আশাব্যঞ্জক না হলেও আলোচনা থামে না। সেই প্রেক্ষিতেই নতুন করে আলোচনার কেন্দ্রে সিপিএম ও হুমায়ুন কবীরের ‘সদ্যোজাত দল’ জনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য ঘনিষ্ঠতা।

সেলিম–হুমায়ুন বৈঠক ঘিরে দলের মধ্যেই বিরক্তি! দ্বিমুখী রাজনীতির মধ্যেই ‘তৃতীয় পথ’-এর খোঁজে সিপিএম?

মহম্মদ সেলিম ও হুমায়ুন কবীর

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 January 2026 01:36

দ্য ওয়াল ব্যুরো: বাংলার রাজনীতিতে তৃণমূল (TMC) বনাম বিজেপির (BJP) দ্বিমুখী লড়াই যে কার্যত স্থায়ী রূপ নিয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ২০১১-র আগে যে রাজ্যে বাম (CPIM) বনাম কংগ্রেসের (Congress) দ্বন্দ্ব ছিল রাজনৈতিক নিয়ম, ক্ষমতার পালাবদলের পরে সেই জায়গায় বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি। বিশেষত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যের রাজনৈতিক ছবি একেবারেই স্পষ্ট। ক্ষমতায় তৃণমূল, প্রধান প্রতিপক্ষ বিজেপি। তবু ভোট এলেই বারবার ফিরে আসে ‘তৃতীয় শক্তি’-র ধারণা। বাম-কংগ্রেস, পরে বাম-কংগ্রেস-আইএসএফ— এই সব পরীক্ষানিরীক্ষার ফলাফল খুব আশাব্যঞ্জক না হলেও আলোচনা থামে না।

সেই প্রেক্ষিতেই নতুন করে আলোচনার কেন্দ্রে সিপিএম ও হুমায়ুন কবীরের ‘সদ্যোজাত দল’ জনতা উন্নয়ন পার্টির সম্ভাব্য ঘনিষ্ঠতা।

নিউ টাউনের বৈঠক: কী নিয়ে কথা?

বুধবার রাতে নিউ টাউনের একটি হোটেলে প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) এবং জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর (Humayun Kabir)। বৈঠকের পর হুমায়ুন প্রকাশ্যে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করতে আগ্রহী। আইএসএফের সঙ্গে কথাবার্তার দায়িত্ব তিনি সিপিএমের উপরেই ছেড়ে দিতে চান বলেও জানান।

তবে এই বৈঠক নিয়ে সিপিএমের তরফে এখনই কোনও চূড়ান্ত অবস্থান স্পষ্ট করা হয়নি। সেলিম নিজেও জোটের প্রশ্নে সাবধানী।

হুমায়ুনের বার্তা, সিপিএমের সংযম

সাংবাদিকদের হুমায়ুন কবীর বলেন, তাঁর সঙ্গে মহম্মদ সেলিমের আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জোটের সম্ভাবনা নিয়েই কথা হয়েছে। আইএসএফ-এর সঙ্গে কথা বলার বিষয়টি আপাতত সিপিএম দেখুক। কংগ্রেস নিয়ে এখনই  তাঁর কোনও বক্তব্য নেই। হাতের উপর ‘হাত’ রাখার মতো  অবস্থায় আছে আছে কিনা সেটাও ভাবার বিষয়। 

 

সূত্রের খবর, আলোচনায় আসন সমঝোতা এবং একে অপরের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার মতো বিষয়ও উঠে এসেছে।

অন্যদিকে, সেলিমের বক্তব্য, হুমায়ুন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছিলেন। সেই মতোই আজ তাঁর সঙ্গে দেখা করা।

হুমায়ুন নতুন দল করলে তাঁর সঙ্গে যে কথা বলবেন সেটা আগেই জানিয়েছিলেন সেলিম। আজকের বৈঠকে তিনি সেই মতোই হুমায়ুনের ভাবনার কথা শুনেছেন। বাকিটা দলের উপর। 

দলের অন্দরে বাড়ছে অস্বস্তি

এই বৈঠকের খবর ছড়িয়ে পড়তেই সিপিএমের অন্দরে তৈরি হয়েছে নানাবিধ প্রতিক্রিয়া। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির উদ্বাস্তু অধ্যুষিত এলাকাগুলিতে দলের সংগঠন নিয়ে নাকি উদ্বেগ প্রকাশ করছেন অনেক নেতা।

অনেকেই মনে করেন,  যাঁর বিরুদ্ধে বাবরি মসজিদ নির্মাণের অভিযোগ ওঠে, তাঁর সঙ্গে জোট করলে বামেদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও সামাজিক ভিত্তি আরও সংকুচিত হতে পারে।


```