Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভলভো বাস ভর্তি গরু, একটি পড়ে যেতেই সজাগ হলেন মেমারির বাসিন্দারা

মেমারির জি টি রোড ধরে ব্যস্ততম সময়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ঝাঁ চকচকে ভলভো বাস। যার প্রতিটি জানালা রঙিন পর্দায় ঢাকা। চকদীঘি মোড় এলাকায় বাসের ডিকির পিছন দিক থেকে হঠাৎ একটি গরুকে নীচে পরে যেতে দেখেন স্থানীয়রা। খেয়াল করতেই কানে আসে একসঙ্গে অনেক গরুর ডাক। ঝাঁ চকচকে ভলভো বাস আর সেই বাসের ভিতর থেকেই গরুর আওয়াজ?

ভলভো বাস ভর্তি গরু, একটি পড়ে যেতেই সজাগ হলেন মেমারির বাসিন্দারা

Cow Trafficking

শেষ আপডেট: 15 March 2024 15:39

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেমারির জি টি রোড ধরে ব্যস্ততম সময়ে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে ঝাঁ চকচকে ভলভো বাস। যার প্রতিটি জানালা রঙিন পর্দায় ঢাকা। চকদীঘি মোড় এলাকায় বাসের ডিকির পিছন দিক থেকে হঠাৎ একটি গরুকে নীচে পরে যেতে দেখেন স্থানীয়রা। খেয়াল করতেই কানে আসে একসঙ্গে অনেক গরুর ডাক। ঝাঁ চকচকে ভলভো বাস আর সেই বাসের ভিতর থেকেই গরুর আওয়াজ?

সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা বাস আটকান। বাসের দরজা খুলে ভিতরে ঢুকতেই চোখ ছানাবড়া হওয়ার জোগাড়! বাসের ভিতর বাঁধা রয়েছে সারি সারি গরু। কোনও যাত্রী নেই। এমনকি যাত্রীদের বসার জন্য কোনও সিটও নেই। তাহলে কি ভলভো বাসের আড়ালে আবার নতুন করে সক্রিয় হয়ে উঠেছে গরু পাচার চক্র? তা যদি না হয় তাহলে হঠাৎ করে ভলভো বাসের মধ্যে এইভাবে গরু নিয়ে যাওয়া হচ্ছে কেন? এই প্রশ্নই ঘোরাফেরা করছে বাসিন্দাদের মনে।

যদিও রাজু নামে বাসের চালকের দাবি, চোরাইমাল নয়, কাগজপত্র আছে। বিহার থেকে হুগলির পান্ডুয়া নিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় সে। আবার বাসের হেল্পার জানায়, আসানসোল থেকে পান্ডুয়া নিয়ে যাওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।


```