Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছি আমরা, বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে কোভিড ১৯ অতিমহামারী ১০০ বছরের সবচেয়ে বড় সংকট ডেকে এনেছে। মানুষের স্বাস্থ্য যেমন বিপন্ন হয়ে পড়েছে, তেমনই খারাপ অবস্থা হয়েছে অর্থনীতির। এর প্রভাব পড়বে উৎপাদন, চাকরি ও জনকল্যাণমূলক কাজের ওপরে। শনিবার এই মন্তব্য করে

১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছি আমরা, বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

শেষ আপডেট: 11 July 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো : বিশ্ব জুড়ে কোভিড ১৯ অতিমহামারী ১০০ বছরের সবচেয়ে বড় সংকট ডেকে এনেছে। মানুষের স্বাস্থ্য যেমন বিপন্ন হয়ে পড়েছে, তেমনই খারাপ অবস্থা হয়েছে অর্থনীতির। এর প্রভাব পড়বে উৎপাদন, চাকরি ও জনকল্যাণমূলক কাজের ওপরে। শনিবার এই মন্তব্য করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এদিন সপ্তম এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকনমিকস কনক্লেভে তিনি বক্তব্য পেশ করেন। তাঁর কথায়, করোনা অতিমহামারী চলতি বিশ্বব্যবস্থাকে আঘাত হেনেছে। বিশ্ব জুড়ে শ্রম ও পুঁজির যাতায়াত ব্যাহত হয়েছে। বিশ্বের এক বড় সংখ্যক মানুষের আর্থ-সামাজিক অবস্থাতেও পরিবর্তন এসেছে। সম্ভবত এই অতিমহামারী আমাদের অর্থনীতির সামনে সবচেয়ে বড় পরীক্ষা হিসাবে দেখা দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, "আর্থিক বিকাশের ওপরে এখন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। একইসঙ্গে টাকার বাজারে স্থিতিশীলতা রক্ষার জন্যও চেষ্টা করা হচ্ছে।" পরে তিনি বলেন, "ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি এখন কোভিড ১৯ অতিমহামারীর প্রভাব ঠেকাতে চেষ্টা করছে। তাদের মাধ্যমেই আরবিআইয়ের নানা পলিসি কার্যকর করা হচ্ছে।" শক্তিকান্ত দাস দাবি করেন, "অর্থনীতিকে সংকটের হাত থেকে বাঁচানোর জন্য রিজার্ভ ব্যাঙ্ক কয়েকটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। প্রথাগত ও প্রথাবহির্ভূত দু'রকম পদক্ষেপই নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো ও নগদ টাকার যোগানে সংকট কাটানোর চেষ্টা হচ্ছে।" রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের দাবি, কোনও পদক্ষেপ নিলে কিছুদিন পরে বোঝা যায়, তার ফল কী হল। তবে আপাতত মনে হচ্ছে, আমরা যে পদক্ষেপ নিচ্ছি, তাতে ভালই ফল হয়েছে। তাতে আমরা উৎসাহিত হয়েছি। আরও নতুন পদক্ষেপ নিচ্ছি। শক্তিকান্ত দাস জানান, ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে ২৫০ বেসিস পয়েন্ট।

```