Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

জেলে শহিদুল আলমের জন্য বিশেষ সুবিধা বহাল

দ্য ওয়াল ব্যুরো : মানুষকে উস্কানি দেওয়া ও মিথ্যা প্রচারের অভিযোগে গত ৫ অগাস্ট গ্রেফতার করা হয় আলোকচিত্রী শহিদুল আলমকে। অভিযোগ, তিনি ছাত্র আন্দোলনের সময় উস্কানিমুলক ও মিথ্যা প্রচার করেছিলেন । ৫ সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশ দেয়, শহিদুলকে ডিভিশ

জেলে শহিদুল আলমের জন্য বিশেষ সুবিধা বহাল

শেষ আপডেট: 4 October 2018 12:37

দ্য ওয়াল ব্যুরো : মানুষকে উস্কানি দেওয়া ও মিথ্যা প্রচারের অভিযোগে গত ৫ অগাস্ট গ্রেফতার করা হয় আলোকচিত্রী শহিদুল আলমকে। অভিযোগ, তিনি ছাত্র আন্দোলনের সময় উস্কানিমুলক ও মিথ্যা প্রচার করেছিলেন । ৫ সেপ্টেম্বর হাইকোর্ট নির্দেশ দেয়, শহিদুলকে ডিভিশন ওয়ান বন্দির মর্যাদা দিতে হবে। সেই সুবিধা বাতিল করার জন্য ১৬ সেপ্টেম্বর আদালতে আপিল করে সরকার। বৃহস্পতিবার আদালত সেই আর্জি নাকচ করে জানাল, জেলে শহিদুলের জন্য বিশেষ সুবিধা বজায় থাকবে। এদিন সরকারের হয়ে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবি আলম। শহিদুল আলমের পক্ষে বক্তব্য পেশ করেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গ্রেফতার হওয়ার আগে আল জাজিরা টিভিতে এক সাক্ষাৎকার দিয়েছিলেন শহিদুল আলম। সেখানে তিনি বলেন, ছাত্ররা সরকারের দুর্নীতিতে বীতশ্রদ্ধ।  এই আন্দোলনের মধ্যে দিয়ে তারা আসলে সরকারের বিরুদ্ধে জমিয়ে রাখা ক্ষোভ প্রকাশ করছে। তারপরেই তিনি গ্রেফতার হন। প্রায় দুমাস তিনি জেলে আছেন।  তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে দেশে-বিদেশে। গত সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার অধিবেশনের সময় অনেকে শহিদুলের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায়।

```