Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দেগঙ্গায় নিখোঁজ নাবালিকাকে খুঁজেই পেল না পুলিশ, সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের তরফে জানানো হয়, ওই নাবালিকাকে উদ্ধার করতে সব রকম পদক্ষেপ করেছে পুলিশ। যদিও এখনও কোনও হদিশ মেলেনি।

দেগঙ্গায় নিখোঁজ নাবালিকাকে খুঁজেই পেল না পুলিশ, সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট

শেষ আপডেট: 19 December 2024 22:23

দ্য ওয়াল ব্যুরো: এবার উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় এক নাবালিকা নিখোঁজের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বেড়াচাঁপা দেউলিয়া হাইস্কুলের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে দাবি পরিবারের।

পুলিশে জানানোর পর ৬ মাস কেটে গেলেও তরুণীকে উদ্ধার করতে পারেনি তারা। তাই হাইকোর্টের দ্বারস্থ হন ওই নাবালিকার বাবা। তাঁর অভিযোগ, মাটিয়া থানা এলাকর বাসিন্দা প্রসেনজিৎ বাছার নামে এক যুবক মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপহরণ করেছে।

এ ব্যাপারে লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশের তরফে নাবালিকাকে উদ্ধারে কোনও পদক্ষেপ করা হয়নি। পরিবারের সন্দেহ সীমান্ত এলাকা হওয়ায় মেয়েকে পাচার হয়ে থাকতে পারে।

বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে রাজ্যের তরফে জানানো হয়, ওই নাবালিকাকে উদ্ধার করতে সব রকম পদক্ষেপ করেছে পুলিশ। যদিও এখনও কোনও হদিশ মেলেনি।

পুলিসের তরফে এই বক্তব্য শোনার পর বিচারপতি নির্দেশ দেন, যেহেতু ঘটনার পর ছ’মাস কেটে গিয়েছে, তাই এবার এই ঘটনার তদন্তভার সিআইডি-র অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটকে দেওয়া হচ্ছে।


```