Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সন্দেশখালিকাণ্ডে সিবিআইয়ের ঘেরাটোপেই শাহজাহান, ফের ৬ দিনের হেফাজতের নির্দেশ আদালতের

শাহজাহানকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

সন্দেশখালিকাণ্ডে সিবিআইয়ের ঘেরাটোপেই শাহজাহান, ফের ৬ দিনের হেফাজতের নির্দেশ আদালতের

শেষ আপডেট: 22 March 2024 19:57

দ্য ওয়াল ব্যুরো: শেখ শাহজাহানকে আরও একবার সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। সন্দেশখালিকাণ্ডে শাহজাহান সহ মোট ৯ জনকে শুক্রবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। যার মধ্যে শাহজাহানকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার তদন্তভার নিয়েছে সিবিআই। শুক্রবার সেই মামলায় শাহজাহান সহ নয়জনকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। কিন্তু মহকুমা আদালতের বিচারক তদন্তের গুরুত্ব এবং গতিপ্রকৃতি পর্যালোচনা করে শাহজাহান, মেহেবুর মোল্লা ও সুকমল সর্দারকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

একইসঙ্গে এদিন ধৃত ফারুক আকুঞ্জি ও সিরাজুল মোল্লারও ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, শাহজাহানের ভাই শেখ আলমগির, মাফুজার মোল্লাকে ৯ দিন এবং সরবেড়িয়ার প্রধান জিয়াউদ্দিন মোল্লা ও দিদার বক্সকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, শুক্রবার ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির জেলিয়াখালি। ধৃত শিবু হাজরার অনুগামীদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে জেলিয়াখালিতে মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জমি দখল থেকে নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে গত কয়েক মাস ধরে তোলপাড় সন্দেশখালি। সেই অভিযোগের আঙুল ওঠে শাহজাহান ঘনিষ্ঠ তথা স্থানীয় তৃণমূল নেতা শিবু হাজরার দিকেও। এরপর গত ১৭ ফেব্রুয়ারি শিবু হাজরার নামে গণধর্ষণের ধারা যুক্ত হওয়ার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সন্দেশখালিতে অশান্তির সূত্রপাত গত ৫ জানুয়ারি। রেশন দুর্নীতির তদন্তের সূত্রে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে এসেছিলেন ইডি অফিসাররা। অভিযোগ, সেই সময়ে শাহজাহান-অনুগামীরা তদন্তকারীদের উপর চড়াও হয়। গুরুতর আহত হন তিন ইডি আধিকারিক। তারপর থেকে টানা অশান্ত সন্দেশখালি। সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তাঁর শাগরেদদের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিক্ষোভের আগুন জ্বলেছে সন্দেশখালির বিভিন্ন এলাকায়। মহিলা-পুরুষ নির্বিশেষে সকলেই আন্দোলনে সামিল হয়েছেন। 


```