Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে প্রশাসন! গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বেঙ্গালুরুর দম্পতির

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বেঙ্গালুরুর (Bengaluru) এক দম্পতির বাড়ি বুলডোজার (bulldozer) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার (demolish) চেষ্টা করেছিল প্রশাসন। প্রতিবাদে বুলডোজারের সামনেই নিজেদের গায়ে পেট্রোল (petrol) ঢেলে আগুন লাগানোর

বুলডোজার দিয়ে বাড়ি ভাঙছে প্রশাসন! গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বেঙ্গালুরুর দম্পতির

শেষ আপডেট: 12 October 2022 15:18

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ নির্মাণের অভিযোগ তুলে বেঙ্গালুরুর (Bengaluru) এক দম্পতির বাড়ি বুলডোজার (bulldozer) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার (demolish) চেষ্টা করেছিল প্রশাসন। প্রতিবাদে বুলডোজারের সামনেই নিজেদের গায়ে পেট্রোল (petrol) ঢেলে আগুন লাগানোর চেষ্টা করলেন দম্পতি (couple)। তবে শেষ মুহূর্তে তাঁদের উদ্ধার করা হয়।

বেঙ্গালুরুর বাসিন্দা ওই দম্পতির নাম সোনা সেন ও সুনীল সিং। সম্প্রতি বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকের পক্ষ থেকে শহরের ৬ টি নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করা হয়। জানানো হয়, বাড়িগুলি নিকাশি নালার গতিপথ রোধ করে বানানো হয়েছে। সোনা এবং সুনীলের বাড়িটিও তেমনই একটি নর্দমার উপরে অবৈধভাবে তৈরি হয়েছে, যার কারণে রাস্তায় জল জমে যাচ্ছে, এমন অভিযোগ নিয়ে বাড়িটি ভেঙে ফেলতে উদ্যোগী হয় পুরসভা। কিন্তু বাড়ির সামনে বুলডোজার আসা মাত্রই সোনা এবং সুনীল পুরসভার আধিকারিকদের হুমকি দেন, বাড়ি ভাঙা বন্ধ না হলে তাঁরা আত্মহত্যা করবেন।

সেই মতোই নিজেদের গায়ে পেট্রোল ঢালতে শুরু করেন ওই দম্পতি। উপস্থিত প্রতিবেশী ও পুলিশকর্মীরা তাঁদের নিরস্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। কারও কোনও অনুরোধে কান দেননি ওই দম্পতি। তাঁরা জানান, তাঁদের বাড়িটি কোনও অবৈধ নির্মাণ নয়। তা প্রমাণ করার জন্য যথেষ্ট নথিপত্র তাঁদের কাছে আছে বলে দাবি করেন সোনা ও সুনীল। এরপরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তাঁরা।

দেশলাই জ্বেলে গায়ে আগুন ধরানোর মুহূর্তে যদিও আটকে দেওয়া হয় দম্পতিকে। তাঁদের গায়ে জল ঢেলে পেট্রোল ধুয়ে দেওয়া হয়। তারপর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় দুজনকে। তবে কিছুতেই তাঁদের বাড়ি ভাঙা আটকানো যায়নি। বাড়ির যে অংশটি নর্দমার উপর তৈরি করা হয়েছিল, তা শেষপর্যন্ত ভেঙে দেওয়া হয়। ওই দম্পতিকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুরসভার তরফে জানানো হয়েছে, সোনা ও সুনীলের বাড়ির যে অংশটুকু নিকাশি নালার উপর তৈরি করা হয়েছিল শুধুমাত্র সেই অংশটুকুই ভাঙার কথা জানিয়ে নোটিস দেওয়া হয়েছিল দম্পতিকে। কিন্তু তারপরেও তাঁরা সেই কাজে বাধা দিচ্ছিলেন। অগত্যা, তাঁদের সরিয়ে নিয়ে গিয়েই কাজ করতে বাধ্য হন পুলিশও পুরসভার আধিকারিকরা।

নীরব মোদীর আত্মহত্যার ঝুঁকি আছে, লন্ডন হাইকোর্টে জানালেন মনোবিদরা


```