Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈদ্যবাটিতে ধারালো অস্ত্রে ছিন্নভিন্ন যুগলের দেহ, ছটফট করতে করতেই মৃত্যু, রক্তে ভেসে গেল মেঝে

মাঠে নেমেছে ফরেন্সিক দল। তাঁরা নমুনা সংগ্রহ করেছেন। গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। 

বৈদ্যবাটিতে ধারালো অস্ত্রে ছিন্নভিন্ন যুগলের দেহ, ছটফট করতে করতেই মৃত্যু, রক্তে ভেসে গেল মেঝে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 July 2025 13:55

দ্য ওয়াল ব্যুরো: মাঝরাতে হঠাৎ চিৎকার, স্থানীয়রা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একটি বাড়ির মেঝেতে লুটিয়ে পড়ে আছেন এক ব্যক্তি। ঘরের বাইরে মহিলারও একই অবস্থা। দু'জনই কাতরাচ্ছেন 'বাবা গো মা গো' করে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে মৃত্যু, তা বুঝতে পারছে না পুলিশ। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।

হুগলির বৈদ্যবাটির ঘটনা। মৃতদের নাম মনীষ ভাদুড়ি (৩৫) ও অপর্ণা মাঝি (৩২)। তাঁরা বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সীতারাম বাগান এলাকায় গত ছয় বছর ধরে ভাড়া থাকতেন। মনীশের মূল বাড়ি রাজার বাগানে। প্রতিবেশী শুভেন্দু মাঝি জানিয়েছেন, মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁদের। অন্য প্রতিবেশীদের সঙ্গে ছুটে গিয়ে দেখেন, ঘরের ভিতর ও বাইরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন যুগল। তাঁরাই প্রথম রাজার বাগানে মনীষের আত্মীয়দের খবর দেন। পরে পুলিশে ফোন করেন।

শ্রীরামপুর থানার পুলিশ এসে দু’জনকেই নিয়ে যায় ওয়ালস হাসপাতালে। চিকিৎসকরা জানান, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের।

মনীষ একটি ঢালাই কারখানায় কাজ করতেন। অপর্ণা পরিচারিকার কাজ করতেন। একসঙ্গেই থাকতেন তাঁরা। মনীষ নেশাগ্রস্ত ছিলেন। মাঝেমধ্যে ঝগড়া হত এনিয়ে দু’জনের মধ্যে। প্রাথমিক অনুমান, নিজেদের মধ্যে হাতাহাতির সময় কোনও ধারালো বস্তু দিয়ে একে অপরকে আঘাত করেছেন তাঁরা। পুলিশের একাংশ অবশ্য বিষয়টিকে ‘মারামারির জেরে পরিণতি’ হিসেবে দেখতে নারাজ।

চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস এবং আইসি সুখময় চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছন এদিন। তাঁরা জানিয়েছেন, খুন না আত্মহত্যা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। বাইরে থেকে কেউ ঢুকে হামলা করেছে কি না, সেটিও তদন্তনাধীন।

এদিকে মাঠে নেমেছে ফরেন্সিক দল। তাঁরা নমুনা সংগ্রহ করেছেন। গোটা এলাকায় উত্তেজনা রয়েছে। 


```