Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বকাবকি করার 'অপরাধে' মালকিন ও তাঁর ছেলের গলা কেটে খুন করল ড্রাইভার! দরজা ভেঙে উদ্ধার দেহ

ঠিক কী ঘটেছিল তা বুঝতে ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

বকাবকি করার 'অপরাধে' মালকিন ও তাঁর ছেলের গলা কেটে খুন করল ড্রাইভার! দরজা ভেঙে উদ্ধার দেহ

শেষ আপডেট: 3 July 2025 12:56

দ্য ওয়াল ব্যুরো: পরিচারক তথা ড্রাইভারকে কড়া ভাষায় বকুনি দিয়েছিলেন গৃহকর্ত্রী। রাগের মাথায় সেই গৃহকর্ত্রী ও তাঁর কিশোর ছেলেকে গলা কেটে খুন করল সেই পরিচারক। গতকাল সন্ধ্যায় দিল্লির লাজপত নগর এলাকায় ওই ঘটনা ঘটেছে।

মৃতদের নাম রুচিকা সেওয়ানি (৪২), ছেলে কৃষ সেওয়ানি (১৪)। রুচিকা ও তাঁর স্বামী লাজপত নগর মার্কেটে একটি পোশাকের দোকান চালাতেন।

বুধবার রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ, রুচিকার স্বামী কুলদীপ সেওয়ানি কাজ থেকে ফিরে এসে সদর দরজা বন্ধ দেখে সন্দেহ করেন। তিনি স্ত্রীর সঙ্গে সঙ্গে ছেলে কৃষের ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কোনও সাড়া পাননি। এরপর গেট এবং সিঁড়ির কাছে রক্তের দাগ দেখতে পেয়ে তিনি পুলিশ কন্ট্রোল রুমে (পিসিআর) খবর দেন যে তাঁর স্ত্রী ও ছেলে নিখোঁজ।

পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায় রুচিকা বিছানার পাশে মাটিতে পড়ে ছিলেন, তাঁর শার্ট রক্তে লাল। মাথার আশপাশ রক্তে ভেসে যাচ্ছে। অন্যদিকে, দশম শ্রেণীর ছাত্র কৃষ বাথরুমের মাটিতে প্রাণহীন অবস্থায় রক্তে ভিজে পড়ে ছিল।

পুলিশ ইতিমধ্যেই মুকেশ নামের ২৪ বছর বয়সি ওই পরিচারককে আটক করেছে। মুকেশ ওই  দম্পতির গাড়ি চালাত এবং দোকানের কাজেও সাহায্য করত। ঘটনার পর সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায় সে। তখনই সে স্বীকার করে যে, রুচিকা তাকে বকার পর সে ওই দু’জনকে খুন করেছে। পুলিশ এখনও খুনের আসল কারণ ও তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে।

মুকেশ আদতে বিহারের বাসিন্দা এবং দিল্লির অমর কলোনিতে থাকত।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, আর ফরেনসিক দল প্রমাণ সংগ্রহের কাজ করছে। ঠিক কী ঘটেছিল তা বুঝতে ঘটনাস্থলের চারপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।


```